মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
আফ্রিদি টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত

আফ্রিদি টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত

আফ্রিদি টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত
আফ্রিদি টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত

অনুসন্ধান২৪>> আর সপ্তাহখানেক পরেই যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি ক্রিকেটের মহাযজ্ঞ। সে টুর্নামেন্টের প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা। টুর্নামেন্টের আবেদন আরো বাড়াতে বেশ কয়েকজন ক্রিকেটার ও অন্য খেলার ক্রীড়াবিদদের বিশ্বকাপ দূত হিসেবে নিযুক্ত করেছে আইসিসি। এই তালিকায় সবশেষ সংযোজন পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটার শহীদ আফ্রিদি।

আফ্রিদি পাকিস্তানের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট দল এবং ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০০৭ বিশ্বকাপে তো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন সে সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের ‘ইউনিভার্স বস’খ্যাত মারকুটে ব্যাটার ক্রিস গেইল, ভারতের কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং এবং বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হিসেবে নিযুক্ত হন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন আফ্রিদি, ‘এই টুর্নামেন্ট আমার হৃদয়ের খুব কাছের। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টসেরা হওয়া থেকে শুরু করে ২০০৯ সালে ট্রফি উঁচিয়ে ধরা- এই মঞ্চে খেলেই আমার ক্যারিয়ারের পছন্দের বেশকিছু মুহূর্তের দেখা পেয়েছি।’

আগামী ১-২৯ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯