মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
অনুসন্ধান২৪>> বানারীপাড়া উপজেলা প্রধান ডাকঘরের সাবেক পোস্ট মাস্টার প্রয়াত হাতেম আলী মল্লিকের সহধর্মিনী সালেহা খাতুন (৮২) আর নেই। আজ শনিবার (১১ মে) দুপুর সোয়া দুইটার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি………রাজিউন)। ব্রেন স্ট্রোক করে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাইশারী ইউনিয়ন যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বন্দর বাজারের “ক্যাফে নাইটফল” চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নজরুল ইসলাম মল্লিকের মমতাময়ী মা। মরহুমার জানাজা আজ রাত ৯টার দিকে কচুয়া মোহেব্বিয়া দ্বীনিয়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমার মরদেহ কচুয়া পোস্টমাস্টারবাড়ি পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমা সালেহা খাতুনের মৃত্যুতে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আলহাজ্ব রাশেদ খান মেনন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল ইসলাম মণি ও আলহাজ্ব মো. শাহে আলম, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মামুন-উর-রশিদ (স্বপন), বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহসভাপতি প্রফেসর মামুন আহমেদ, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ প্রমুখ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।