মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুক্তরাষ্ট্র যা বললো বাংলাদেশের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে

যুক্তরাষ্ট্র যা বললো বাংলাদেশের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে

যুক্তরাষ্ট্র যা বললো বাংলাদেশের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে
যুক্তরাষ্ট্র যা বললো বাংলাদেশের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে

অনুসন্দান২৪>> ২০২৩ সালে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া খর্ব করার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। একতরফা এবং জালিয়াতির জাতীয় নির্বাচনের পর সদ্য সমাপ্ত হয়েছে আরেকটি প্রশ্নবিদ্ধ উপজেলা পর্যায়ের নির্বাচন। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্ব হওয়ায় যুক্তরাষ্ট্র তার ভিসানীতি আরোপ নিয়ে কী ভাবছে এমন প্রশ্নের জবাবে দেশটি বলেছে, নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের সময় যুক্তরাষ্ট্র তাদের নীতির কথা ঘোষণা করে।

ব্রিফিংয়ে বাংলাদেশে অব্যাহত ভোট কারচুপির নির্বাচনের প্রসঙ্গে উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারী জানতে চান, “বাংলাদেশে ৭ জানুয়ারির জালিয়াতির নির্বাচনের পর সদ্য উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনে প্রধান বিরোধীদল বিএনপি বয়কট করেছে। ভীতি প্রদর্শন, ভোট কারচুপি, হয়রানি, সাংবাদিকদের ওপর হামলা এবং সর্ব নিম্ন ভোটার উপস্থিতি ছিলো এই উপজেলা নির্বাচনে। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্বকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গতবছর যে ভিসা নীতির ঘোষণা দিয়েছিলো সেবিষয়ে কী আপনার কাছে নতুন কোনো তথ্য রয়েছে?”

বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ভিসানীতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

জবাবে মিলার বলেন, “ঘোষণা করার মতো নতুন কোন তথ্য আমার হাতে নেই। অবশ্যই যখন আমরা কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেই তখন সেই নীতির বিষয়টি জনসম্মুখে জানিয়ে দেই। আর মাঝে মাঝে গোপন রাখা হয়।”

আরও পড়ুন  

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯