মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হামাস,

যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হামাস,

যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হামাস,
যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হামাস,

অনুসন্ধান২৪>> গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টি মিসর এবং কাতারের মধ্যস্থতাকারীদের জানিয়েছেন সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া। সোমবার হামাস গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে কিছু প্রশ্ন রয়েই গেছে।

যেখানে দশ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নিয়েছে।যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। এদিকে, যুদ্ধবিরতিতে হামাসের রাজি হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গাজার বাসিন্দারা। চুক্তিতে সম্মত হওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস।

গাজায় যুদ্ধবিরতির শর্ত ইসরায়েলের কিছু দাবি পূরণ করেনি বলে দেশটি জানিয়েছে। এদিকে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার মধ্যেই তারা রাফাহতে হামলা চালিয়েছে। সাত মাস পর যুদ্ধবিরতির প্রস্তাবে অগ্রগতি ঘটলেও ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ প্রান্তে রাফাহতে আকাশ ও স্থল থেকে আক্রমণ চালিয়েছে। এ ছাড়া শহরের বাসিন্দাদের কিছু এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এতে বলা হয়, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিকে ফোন করে জানিয়েছেন হামাস যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে। মিসরের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী আব্বাস কামালকেও ফোনে একই কথা জানিয়েছেন ইসমাইল হানিয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় পরে জানিয়েছে, যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের অনেক দাবি মানা হয়নি। চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করার জন্য আলোচকদের সঙ্গে দেখা করার জন্য একটি প্রতিনিধি দল পাঠানো হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রতিনিধি দল ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, হামাস যে প্রস্তাবটি অনুমোদন করেছে তা মিসরীয় প্রস্তাবের সংস্করণ এবং এতে এমন কিছু রয়েছে যা ইসরায়েল মানতে পারবে না। ইসরায়েলি ওই কর্মকর্তা বলেছেন, “এটা এক ধরনের চালাকি বলে মনে হচ্ছে। এর মাধ্যমে দেখানো হবে ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি মেনে নেয়নি।”

এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় আরো বলেছে, তার যুদ্ধ মন্ত্রিসভা রাফাহ অভিযান চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ বলেছেন, ‘নেতানিয়াহু রাফাহতে বোমা হামলা করে যুদ্ধবিরতিকে বিঘ্নিত করছেন।’

অন্যদিকে, যুদ্ধবিরতির বিষয়ে হামাসের বিবৃতির বিষয়ে যুক্তরাষ্ট্র আপাতত মন্তব্য করবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। যদিও গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়ায় হামাসকে স্বাগত জানিয়েছে ইরান। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধ শুরু করে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত ৩৪ হাজার ৭৩৫ জনের প্রাণ গেছে। আর আহত হয়েছেন অন্তত ৭৮ হাজার ১০৮ জন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯