মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জাপান-ভারতের প্রতিবাদ বাইডেনের ‘জেনোফোবিক’ মন্তব্যে

জাপান-ভারতের প্রতিবাদ বাইডেনের ‘জেনোফোবিক’ মন্তব্যে

জাপান-ভারতের প্রতিবাদ বাইডেনের ‘জেনোফোবিক’ মন্তব্যে
জাপান-ভারতের প্রতিবাদ বাইডেনের ‘জেনোফোবিক’ মন্তব্যে

অনুসন্ধান২৪>> মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান ও ভারতকে ‘জেনোফোবিক’ বলে যে আখ্যা দিয়েছেন, তার কঠোর জবাব দিয়েছে দেশ দু’টি।

এদিকে ভারত জো বাইডেনের মন্তব্য প্রত্যাখ্যান করে বলেন, ‘‌ভারত সবসময়ই ভিন্ন সমাজের লোকদের জন্য উন্মুক্ত এবং তাদের স্বাগত জানাতে সবসময় প্রস্তুত।’

বাইডেনের এ মন্তব্যকে দুর্ভাগ্যজনক ও ভুল বলে পাল্টা জবাব দিয়েছে জাপান ও ভারত। এক বিবৃতিতে টোকিও জানিয়েছে, জাপানের নীতি যথাযথভাবে না জেনেই মন্তব্যটি করা হয়েছে।

বাইডেন বলেন, ‘আমাদের অর্থনীতি কীভাবে এগিয়ে চলেছে। কারণ আমরা অভিবাসীদের আমন্ত্রণ জানাই। চীনের অর্থনীতির হাল কেন এত খারাপ। জাপানে এত সমস্যা কেন। কেন রাশিয়া ও ভারতের এ হাল? কারণ তারা সবাই জেনোফোবিক। তারা অভিবাসীদের চায় না।’

এর আগে শুক্রবার (২ মে) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারত ও জাপানকে জেনোফোবিক বলে আখ্যা দেন, যার অর্থ বিদেশী বা অভিবাসীদের প্রতি ভীতি বা নেতিবাচক মনোভাব। তিনি জানান, যুক্তরাষ্ট্র অভিবাসীদের আমন্ত্রণ জানায় বলে তাদের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। এদিকে চীন, জাপান, রাশিয়া ও ভারতের অর্থনীতি যুক্তরাষ্ট্রের মতো নয় বলে দাবি করেন বাইডেন।

বাইডেনের এমন বক্তব্য নিয়ে মিত্র দেশগুলোর মধ্যে চাপা কূটনৈতিক ক্ষোভ বিরাজ করছে।

আরও পড়ুন 

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯