সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আরও ৭২ ঘণ্টা দেশে হিট অ্যালার্ট

আরও ৭২ ঘণ্টা দেশে হিট অ্যালার্ট

আরও ৭২ ঘণ্টা দেশে হিট অ্যালার্ট
আরও ৭২ ঘণ্টা দেশে হিট অ্যালার্ট

অনুসন্ধান২৪>> রাজধানী ঢাকাসহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আরও ৭২ ঘণ্টা `হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

এ নিয়ে চলতি মাসে টানা পঞ্চম দফায় হিট অ্যালার্ট জারি করা হলো। এর আগে চতুর্থদফায় ২৫ এপ্রিল (বৃহস্পতিবার ) তিনদিনের ‘হিট অ্যালার্ট’ বা সতর্কবার্তার মেয়াদ বাড়ানো হয়েছিল। তৃতীয় দফায় হিট অ্যালার্ট জারি করা হয়েছিল ২২ এপ্রিল। এর আগে ১৯ এপ্রিল তিনদিনের হিট অ্যালার্ট জারি করা হয়। চলতি মাসে প্রথম দফায় হিট অ্যালার্ট জারি করা হয়েছিল ১৪ এপ্রিল।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্কবাতায় জানানো হয়, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ (২৮ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এতে জলীয়বাষ্পের আধিক্যের কারণে গরমে অস্বস্তিও বাড়তে পারে।

আবহাওয়া অফিস বলছে, আগামী দুই-তিনদিনও তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। চলতি মাসের শেষ দুইদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ২ মে থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তাতে কমতে পারে তাপপ্রবাহ।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি অব্যাহত থাকবে।

আজ রবিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

এছাড়া ঢাকা ও বরিশাল বিভাগ, দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯