বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
অনুসন্ধান২৪>> আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে বিদেশি শক্তির প্রভাব অনুভব করেনি আওয়ামী লীগ। জাতীয় পার্টি কার চাপে নির্বাচনে এসেছেন সেটা জিএম কাদেরকে পরিষ্কার করতে হবে।
জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে নিয়ে আসা হয়েছে- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কে কাকে হুমকি দিয়েছে? তাদের জন্ম তো বন্দুকের নলে। তারা গণতন্ত্রের মধ্যদিয়ে আসেনি। গত নির্বাচনে বাংলাদেশের ৪২ শতাংশ মানুষ ভোট দিয়েছে। ভোটের দিন কোনো খুন-খারাবি হয়নি। এখানে আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে, কার চাপে নির্বাচনে এসেছেন সেটা জিএম কাদেরকে পরিষ্কার করতে হবে।
শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে আজ রবিবার (২৮ এপ্রিল) সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। পাকিস্তান একসময় বোঝা ভাবতো, এখন লজ্জিত। এতে রিজভীদেরই লজ্জা পাওয়া উচিত। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে তাদেরই লজ্জা পাওয়া উচিত। তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না।
ক্যারিবিয়ান দেশ হাইতিতে আগামী মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন করবে ট্রানজিশন কাউন্সিল। শনিবার এ ঘোষণা দিয়েছে দুইদিন আগে ক্ষমতা গ্রহণ করা কাউন্সিল। খবর বিবিসির।
ট্রানজিশন কাউন্সিল শনিবার বলেছে, ব্যাপক গণ-সহিংসতার মধ্যে থাকা দেশকে নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার অংশ হিসাবে আগামী মঙ্গলবার দেশের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে। এক বিবৃতিতে জানানো হয়েছে, হাইতির প্রধানমন্ত্রীর কার্যালয় ভিলা ডি অ্যাকুইলে মঙ্গলবার সকালে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশজুড়ে গত কয়েক মাসের গ্যাং সহিংসতার অবসান ঘটাতে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। তার পদত্যাগের মাধ্যমে ওইদিনই ক্ষমতা গ্রহণ করে ট্রানজিশন কাউন্সিল।
ট্রানজিশন কাউন্সিল নামে অন্তর্বর্তীকালীন সরকার নতুন প্রেসিডেন্ট বেছে নেবে। এই সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশ চালাবে এবং জাতীয় নির্বাচনের আয়োজন করবে। কোনোভাবেই মেয়াদ বাড়াতে পারবে না এই ট্রানজিশন সরকার।
সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ছিলেন দেশটির অনির্বাচিত প্রধানমন্ত্রী। ২০২১ সালের জুলাইয়ে হাইতির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোয়েস গুপ্তহত্যার শিকার হন। এরপরই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অ্যারিয়েল হেনরি।
গত তিন বছর ধরে দেশটির বিভিন্ন রাজনৈতিক পক্ষ বারবার নির্বাচনের দাবি করে এলেও অস্থিরতার দোহাই দিয়ে ক্ষমতা ধরে ছিলেন হেনরি।
এরইমধ্যে মার্চের শুরুর দিকে হেনরি একটি আন্তর্জাতিক সম্মেলনে কেনিয়া গেলে তার বিরুদ্ধে সোচ্চার একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের চার হাজার সদস্য রাজধানী পোর্টস অব প্রিন্সের কারাগার ভেঙে বেরিয়ে আসে এবং রাজধানীর অধিকাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
সশস্ত্র গোষ্ঠীটি গ্যাংটি হেনরিকে দেশে আসতে বাধা দেয়। পরে চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন হেনরি। এরইমধ্যে দেশ সহিংসতায় মারা গেছেন কয়েক হাজার মানুষ।