সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হার্দিকের পাশে দাঁড়ালেন শেবাগ!

হার্দিকের পাশে দাঁড়ালেন শেবাগ!

হার্দিকের পাশে দাঁড়ালেন শেবাগ!
হার্দিকের পাশে দাঁড়ালেন শেবাগ!

অনুসন্ধান২৪>> দুই বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেও এখন পর্যন্ত হতাশার দিন কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়া। ব্যাট ও বল দুই ক্ষেত্রেই ব্যর্থতার মুখোমুখি হয়ে সমালোচনার ঝড়ে ঘিরে পড়েছেন তিনি। এই কঠিন সময়ে হার্দিকের পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার বিরেন্দর শেবাগ।

হার্দিককে ভালো করার উপায়ও বাতলে দিয়েছেন শেবাগ। তার মতে, হার্দিক শেষদিকে ব্যাটিংয়ে নামছে। এখানে নেমে ভালো করা কঠিন। ভালো পারফরম্যান্স করতে চাইলে তাকে উপরের দিকে খেলতে হবে। ব্যাট ও বল হাতে ভালো করলে অধিনায়কত্বও ভালো করতে পারবে।

শেবাগ মনে করেন, হার্দিকের ওপর চাপ নেই। বরং প্রত্যাশার চাপ পূরণ করতে গিয়ে সে নিজেই নিজের ওপর বেশি চাপ নিচ্ছে। শেষ কয়েকবছর ধরেই মুম্বাই ভালো খেলছে না। অধিনায়ক হিসেবে রোহিত শর্মাও কিছু করতে পারেননি, দলকেও চ্যাম্পিয়ন করতে পারেননি।

চলতি আইপিএলে এখন পর্যন্ত আট ম্যাচ খেলেছে মুম্বাই। যেখানে তিনটি জয়ের বিপরীতে হেরেছে পাঁচটিতে। ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে অবস্থান করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯