মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
অনুসন্ধান২৪>> ২০১৮ সালে ডাবলিনে সবশেষ টেস্ট ম্যাচের আয়োজন করেছিল আয়ারল্যান্ড। এরপর ছয় বছর পেরিয়ে গেলেও ঘরের মাঠে টেস্ট খেলার সুযোগ হয়নি আয়ারল্যান্ডের। এবার সাদা বলের ক্রিকেটেও দেশের মাঠে খেলা হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি স্থগিত করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। চলতি বছরের আগস্টে মাঠে গড়ানোর কথা ছিল সিরিজটি।
বড় দলগুলোর বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ খুব কমই পেয়ে থাকে তুলনামূলক ছোট দলগুলো। এবার সেই সুযোগ এসেছিল আয়ারল্যান্ডের সামনে। কিন্তু তা কাজে লাগাতে পারল না। মূলত নিজ দেশে স্থায়ী ভেন্যু না থাকার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ স্থগিত করেছে দেশটি। তবে আসন্ন সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চূড়ান্ত করেছে আইরিশরা। যদিও সিরিজটি গড়াবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।
দুঃখের মাঝে স্বস্তির খবরও রয়েছে আইরিশ সমর্থকদের কাছে। চলতি বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজ নিশ্চিত করেছে দেশটি। ২৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।