মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
অনুসন্ধান২৪>> ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ইউএনআরডব্লিউএ এর সদস্যদেরকে হামাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনে ইসরায়েল। কিন্তু তেল আবিব সরকার আনিত এ অভিযোগের কার্যকরী কোনো প্রমাণ দেখাতে পারেনি। ফ্রান্সের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের একটি নিরপেক্ষ পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। খবর আল জাজিরা
সংস্থাটির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়। এছাড়া গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার বিষয়ে পৃথক তদন্তের জন্য জাতিসংঘের একটি অভ্যন্তরীণ পক্ষ এ বিষয়ে কাজ করে।
ইসরায়েলের এমন অভিযোগের কারণে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের দাতা এ সংস্থাটিতে অনেক দেশ তাদের সহায়তা বন্ধ করে দেয়।
ওই তদন্তের মূল ছয় পৃষ্ঠা দেখার সুযোগ হয়েছে আল জাজিরার। এতে দেখা গেছে, ইসরায়েলের গোয়েন্দা বাহিনী কোনো প্রমাণ ছাড়াই ইউএনআরডব্লিউএ’র বিরুদ্ধে অভিযোগ এনেছে। এতে বলা হয়েছে, অক্টোবরে হামাসের চালানো হামলায় ওই সংস্থার ১২ জন সদস্য সরাসরি অংশ নেয় এবং ১৯০ জন সদস্য গোয়েন্দা এবং লজিস্টিক সহযোগিতা করে।
এই নিরপেক্ষ তদন্তের নেতৃত্বে ছিলেন ফ্রান্সের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিইন কলোন্না। তাকে সহায়তার কাজে যুক্ত ছিলেন নর্ডিকের তিন গবেষণা প্রতিষ্ঠান। এই তদন্তে উঠে আসে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়ে সেই হামলায় ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ইউএনআরডব্লিউএ’র কোনো সদস্য জড়িত ছিল না। যদিও ইসরায়েল এই সংস্থার সদস্যদের জড়িত থাকার অভিযোগ আনে।
এছাড়া মার্চে ইসরায়েলের সেনাবাহিনী অভিযোগ করে তাদের কাছে ফিলিস্তিনি শরণার্থীদের সাহায্যকারী জাতিসংঘের একক সংস্থা ইউএনআরডব্লিউএ’র আরও চার সদস্য জড়িত জড়িত থাকার তথ্য রয়েছে।
কলোন্নার পরিচালিত তদন্তে বলা হয়েছে ইসরায়েল ২০১১ সাল থেকে জাতিসংঘের এই সংস্থার কোনো কর্মীর বিরুদ্ধে কখনও অভিযোগ করেনি। কিন্তু ২০২৪ সালের জানুয়ারিতে তারা প্রথম অভিযোগ জানায়।