রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হঠাৎ আযান রাতে দেশের বিভিন্ন স্থানে: করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে!

হঠাৎ আযান রাতে দেশের বিভিন্ন স্থানে: করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে!

অনলাইন রিপোর্টর :: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে দেশের বিভিন্ন জেলায় রাতে হঠাৎ আযান দেয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাত ১২টার মধ্যে এ আযান শুনা যায়। চট্টগ্রাম, কুমিল্লা, নীলফামারী, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে মসজিদ আর ঘরের জানালা বা বারান্দায় দাঁড়িয়ে এ আযান দেন এলাকাবাসী।

নগর ও গ্রামের অনেক জায়গাতেই আযান দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, কয়েকটি ইসলামী সংগঠনের আহ্বানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রিত হয়ে এই সম্মিলিত আযানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের যদিও এ বিষয়ে কোন নির্দেশনা ছিল না। এছাড়া এমন আযান নিয়ে দেশের বিশিষ্ট আলেমদেরও কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিশেষ করে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা, পশ্চিম মাদারবাড়ি, মোগলটুলী, কাটা বটগাছ এলাকা, আগ্রাবাদ, হাজীপাড়া, চৌহমুনী ও কর্ণফুলীসহ বিভিন্ন এলাকায় রাতে আযান শোনা যায় বলে অনেকে জানিয়েছেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে পোস্ট দেন। অপরদিকে হবিগঞ্জে শহরের কয়েকজন বাসিন্দা জানান, শ্যামলী, গোসাইপুরসহ বিভিন্ন এলাকায় মসজিদে রাত ১১টার দিকে আযান দেয়া হয়েছে। আযানের ধ্বনি শুনে তারা চমকে ওঠেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯