মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এমভি আবদুল্লাহ পৌঁছেছে আমিরাতের বন্দরে

এমভি আবদুল্লাহ পৌঁছেছে আমিরাতের বন্দরে

এমভি আবদুল্লাহ পৌঁছেছে আমিরাতের বন্দরে
এমভি আবদুল্লাহ পৌঁছেছে আমিরাতের বন্দরে

অনুসন্ধান২৪>> সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বাংলাদেশ সময় আজ রোববার বিকেল সাড়ে চারটায় জাহাজটি বন্দরের বহির্নোঙরে নোঙর করে।

প্রায় ৩৩ দিনের জিম্মিদশার পর ১৩ মার্চ দিবাগত রাত ১২টা ৮ মিনিটে ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ মুক্ত হয়। এরপরই জাহাজটি ১ হাজার ৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। এই পথ পাড়ি দিয়ে আট দিনের মাথায় জাহাজটি আমিরাতের আল-হামরিয়া বন্দরে পৌঁছাল।

জাহাজটি আজ বহির্নোঙরে থাকবে। আগামীকাল সোমবার জেটিতে গিয়ে কয়লা খালাসের কাজ শুরু করবে। এটি শেষ করার পর শুরু হবে নাবিকদের দেশে ফেরার প্রক্রিয়া।

গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরে যাওয়ার পথে জাহাজটি দস্যুদের কবলে পড়ে। প্রায় ৩৩ দিনের জিম্মিদশার পর ১৩ এপ্রিল বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় জলদস্যু মুক্ত হয় জাহাজটি। এরপর আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নাবিকরা।

ঝুঁকিপূর্ণ চ্যানেলে থাকার সময় ইউরোপিয়ান ইউনিয়নের দুটি যুদ্ধজাহাজ এতদিন পাহারা দিয়েছিল এমভি আবদুল্লাহকে। এখন নেই সেই পাহারা।

কেএসআরএম গ্রুপ জানায়, জাহাজটি আল-হামরিয়া বন্দরে পৌঁছানোর পর দুজন নাবিকের উড়োজাহাজে করে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। বাকি ২১ জন নাবিকের ওই জাহাজে করে দেশে ফেরার কথা রয়েছে। গ্রুপের সিইও মেহেরুল করিম জানান, জাহাজটি সোমবার জেটিতে গিয়ে কয়লা খালাসের কাজ শুরু করবে। এটি শেষ করার পর শুরু হবে নাবিকদের দেশে ফেরার প্রক্রিয়া।

কেএসআরএম গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত জানান, ঝুঁকিপূর্ণ চ্যানেল থাকায় যাত্রা শুরুর আগে এবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয় এমভি আবদুল্লাহর। জাহাজের চারপাশে দেওয়া হয়েছিল কাঁটাতারের বেষ্টনী। অন্য কোনো জলদস্যু গ্রুপ যাতে জাহাজটি ফের আক্রমণ করতে না পারে সেজন্য এমন নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয় জাহাজটিতে। প্রস্তুত রাখা হয়েছিল নিরাপত্তা কুঠুরি ‘সিটাডেল’ও।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯