শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার করোনার থাবা মার্কিন যুদ্ধজাহাজে

এবার করোনার থাবা মার্কিন যুদ্ধজাহাজে

অনলাইন রিপোর্টর :: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস পাল্লা দিয়ে আক্রান্ত করছে মানুষকে। শুধু যুক্তরাষ্ট্রেই এখন মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ১১৩ জন, যা গোটা বিশ্বের মধ্যেই সর্বোচ্চ।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় ১৫ হাজার।

এদিকে মার্কিন রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের হানা দিয়েছে করোনা ভাইরাস। জাহাজের নাবিকদের মধ্যে কমপক্ষে ২৩ জন করোনোভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে মার্কিন রণতরীটি গুয়াম বন্দরে নোঙর করতে বাধ্য হয়েছে।
রণতরীটির ৫০০০ জনের করোনোভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষা করা হয়েছে।

নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার তিন নাবিকের করোনোভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষার পর ফলাফল পজিটিভ হয়েছে।

বুধবারের মধ্যে এই সংখ্যা লাফিয়ে আট জনে পৌঁছেছে।

তারা জানান, আক্রান্তদের মধ্যে অর্ধেককে গামের একটি সামরিক চিকিত্সা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবারের মধ্যে সংক্রামিতের সংখ্যা প্রায় দুই ডজন বা ২৪ জন হয়ে গেছে।সকল নাবিককে পরীক্ষা করার জন্য জাহাজটিকে ডকে রাখার অনুরোধ জানানো হয়েছ।

নৌবাহিনীর সেক্রেটারি টমাস মোডলি বৃহস্পতিবার পেন্টাগন থেকে বলেছেন, জাহাজটিতে আরো বেশ কয়েকজনের দেহে করোনোভাইরাসের সংক্রমণ ঘটেছে।

তিনি বলেছেন, আমরা এখন জাহাজের ক্রুদের শতভাগ পরীক্ষা করার প্রক্রিয়া সম্পন্ন করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯