বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কক্সবাজার সদর হাসপাতালের রোগীর তথ্য নিয়ে গেছেন আইইডিসিআর

কক্সবাজার সদর হাসপাতালের রোগীর তথ্য নিয়ে গেছেন আইইডিসিআর

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগী মুসলিমা খাতুন (৭৫)এর বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে গেল রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।প্রতিষ্ঠানটির পক্ষে একজন কর্মকর্তা বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জেলা সদর হাসপাতালে যান। পঞ্চম তলায় করোনা রোগির জন্য নির্ধারিত কক্ষের নিরাপদ দূরত্বে থেকে রোগি ও তার নিকটাত্নীয়দের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

এ সময় আরো ৫ জন মতো লোক ছিলেন। তবে, কারো নাম পদবী জানা সম্ভব হয় নি।অনুসন্ধান ২৪ ফোরকে মুঠোফোনে এ খবর দিয়েছেন রোগির সঙ্গে থাকা মেয়ে সাফিয়া খাতুন। তবে, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমানের কাছে এ সংক্রান্ত কোন তথ্য নেই।খোঁজ নিতে আসা আইইডিসিআর কর্মকর্তার নাম; সঙ্গে আর কারা ছিল ইত্যাদি জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘হাসপাতালে আমি যাই নি। আমাকে অবগত করা হয়েছিল মাত্র। পরিদর্শনে কে গিয়েছিলেন, নাম জানি না। সঙ্গে আর কে কে ছিলেন তাও জানা নেই।’

এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরীর নিকট জানতে চাইলে বলেন, ‘এ সংক্রান্ত কোন তথ্য আমার কাছে জানা নেই।’এরপর তত্ত্বাবধায় ডা. মোহাম্মদ মহিউদ্দিনের কাছে এ সংক্রান্ত তথ্য জানতে ফোন করলে পাওয়া যায় নি।মুসলিমা খাতুনের মেয়ে সাফিয়া খাতুন বলেন, ‘৫/৬ জনের একটি টিম আমাদের সবার নাম ঠিকানা নেয়। আম্মু কখন থেকে অসুস্থ, কার কার বাসায় ছিলেন, পরিবারে আর কেউ অসুস্থ কিনা? এসব বিষয়ে নোট নেন। বড় ভাইয়ের সাথেও দেখা করে কথা বলেছেন বলে জেনেছি। আম্মু সুস্থ হবেন, কোন টেনশন না করতে বলেন খোঁজ নিয়ে আসা ওই কর্মকর্তা।’উল্লেখ্য, জেলার প্রথম করোনা ধরা পড়া মুসলিমা খাতুন চকরিয়া উপজেলার খুটাখালী দক্ষিণপাড়ার বাসিন্দা মরহুম রশিদ আহমদের স্ত্রী। ৫ ছেলের মধ্যে সবাই উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত। অধ্যক্ষ, আইনজীবী, ব্যাংকার সব তার ঘরেই। সরকারের একজন সিনিয়র সচিব করোনা আক্রান্ত মুসলিমার ভাগ্নে।গত ১৩ মার্চ ওমরাহ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেন মুসলিমা খাতুন।

১৮ মার্চ জ্বর, কাঁশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।করোনা ভাইরাসের পরীক্ষা করার জন্য ২২ মার্চ ঢাকাস্থ আইইডিসিআরে নমুনা পাঠানো হয়েছিল। ২৪ মার্চ পাঠানো রিপোর্টে করোনা ভাইরাস পজেটিভ আসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯