বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ইসরাইলে যেকোনো সময় আক্রমণ করতে পারে ইরানি।

ইসরাইলে যেকোনো সময় আক্রমণ করতে পারে ইরানি।

ইসরাইলে যেকোনো সময় আক্রমণ করতে পারে ইরানি।
ইসরাইলে যেকোনো সময় আক্রমণ করতে পারে ইরানি।

অনুসন্ধান২৪>> ইসরাইলে যেকোনো সময় আক্রমণ করতে পারে ইরানি। এমন সতর্কতা অনেক আগেই দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ইসরাইলকে ইরানি আক্রমণ ঠেকাতে পরামর্শ দিতে দেশটিতে শীর্ষ জেনারেল পাঠাল পরম মিত্র যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জেনারেল মিচেল ই কুরিলাকে ইসরায়েলে পাঠানো হয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, জেনারেল কুরিলা গাজায় ইসরাইলি অভিযান ও ত্রাণ সরবরাহের বিষয়টি নিয়েও আলোচনা করবেন ইসরাইলি সমরবিদ ও নীতিনির্ধারকদের সঙ্গে। এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, জেনারেল কুরিলা ‘পরিস্থিতিগত মূল্যায়ন করেছেন’ এবং ইসরাইলি সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে ‘আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ’ পর্যালোচনা করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল মিচেল কুরিলা মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড, যা সেন্টকম নামে পরিচিত। সেটির ১৫তম কমান্ডার। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন একটি সূত্র জানিয়েছে, জেনারেল মিচেল কুরিলা ইসরাইলে ইরানি সম্ভাব্য আক্রমণের বিপরীতে প্রতিরক্ষার কৌশল নির্ধারণে সহায়তা করবেন।

এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের মাটিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ইরান হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দারা। এ লক্ষ্যে তেহরান প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন তারা।

প্রতিবেদনে আরও নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জানিয়েছে, ইসরাইলের উত্তর বা দক্ষিণ অঞ্চলে এই হামলা হতে পারে। তবে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জানিয়েছে, তেহরান ইসরাইলে হামলার ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরাইলের মাটিতে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে তেল আবিব প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় দুই ইরানি জেনারেলসহ সাতজন প্রাণ হারান।

কনস্যুলেটে হামলা ও জেনারেলদের হত্যার পরপর পাল্টা হামলা চালানোর প্রস্তুতি শুরু করে ইরান। এরপর থেকে ইরানের হামলা ঠেকাতে উচ্চ সতর্কাবস্থায় রয়েছে ইসরায়েল।

মার্কিন এক কর্মকর্তা সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে বলেছেন, আমাদের গোয়েন্দা সূত্র বলছে ইরানের হামলা কয়েকদিনের মধ্যেই হবে। খুব সম্ভবত সরাসরি ইসরায়েলের মাটিতে।

তিনি আরও বলেছেন, হামলা ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে হতে পারে এবং ইসরায়েল দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে সম্ভাব্য হামলা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।

তবে ওয়ালস্ট্রিট জার্নালকে ইরানের একটি সূত্র জানিয়েছে, তারা এখনো হামলার সময়সীমা নির্ধারণ করেনি এবং এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ওয়ালস্ট্রিট জানিয়েছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের এক উপদেষ্টা জানিয়েছেন, এ সপ্তাহের শুরুতে প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির কাছে তারা হামলার একটি পরিকল্পনা পাঠান। এতে একাধিক অপশন রাখা হয়েছে। যার মধ্যে সরাসরি ইসরায়েলে হামলার বিষয়টিও রয়েছে।

তবে খামেনি এখন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। বিশেষ করে ইসরায়েলে সরাসরি হামলার বিষয়টি নিয়ে তিনি ভাবছেন। তিনি শঙ্কা করছেন, যদি ইসরায়েলে তারা সরাসরি হামলা করেন তাহলে ইসরায়েলও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে পারে।

ইরানের সম্ভাব্য হামলা নিয়ে গতকাল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্ট। ওই সময় অস্টিন গ্যালান্টকে প্রতিশ্রুতি দিয়েছেন, ইরান হামলা চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করবে।

যুক্তরাষ্ট্রের আরেকটি সূত্র জানিয়েছে, ইরান ইসরায়েলে এমন হামলা চালাবে, যেটির মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়বে না।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯