বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হানিয়ার সন্তানদের হত্যা করেছেন নেতানিয়াহু’যুদ্ধবিরতি আলোচনা ভণ্ডুল করতেই

হানিয়ার সন্তানদের হত্যা করেছেন নেতানিয়াহু’যুদ্ধবিরতি আলোচনা ভণ্ডুল করতেই

হানিয়ার সন্তানদের হত্যা করেছেন নেতানিয়াহু’যুদ্ধবিরতি আলোচনা ভণ্ডুল করতেই
হানিয়ার সন্তানদের হত্যা করেছেন নেতানিয়াহু’যুদ্ধবিরতি আলোচনা ভণ্ডুল করতেই

অনুসন্ধান২৪>> গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের এক নেতা অভিযোগ করেছেন যে যুদ্ধবিরতি আলোচনা ভণ্ডুল করার জন্যই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে ও চার নাতিকে বিমান হামলায় হত্যা করেছেন। বুধবার গাজায় ইসরাইলি হামলায় তারা নিহত হন।

হামাস নেতা বলেন, ‘শহিদদের রক্ত এবং আহত হওয়ার যন্ত্রণা দিয়ে আমরা আশা, সৃষ্টি করছি, ভবিষ্যত সৃষ্টি করছি, আমরা আমাদের জনগণ ও আমাদের জাতির জন্য স্বাধীনতা এবং মুক্তি নিশ্চিত করছি।’হানিয়া আল জাজিরাকে বলেন, তার সন্তানরা উত্তর গাজার শাতি ক্যাম্পে স্বজনদের সাথে দেখা করতে গেলে হত্যার শিকার হয়।

হানিয়া নিজে বুধবার তার সন্তান ও নাতিদের ‘শাহাদাতের’ প্রশংসা করে বলেন, ‘গাজায় আমাদের সব মানুষ এবং সব পরিবার তাদের সন্তানদের রক্ত দিয়ে চড়া মূল্য পরিশোধ করছে। আমিও তাদের একজন।’ দোহায় নির্বাসিত জীবনযাপনকারী হামাস নেতা বলেন, তার ছেলে ও নাতিদের হত্যা যুদ্ধবিরতি আলোচনায় হামাসের অবস্থানে কোনো প্রভাব ফেলবে না।

৬২ বছর বয়স্ক হানিয়ার যে তিন ছেলে বুধবার নিহত হন তারা হলেন আমির, হাজেম ও মোহাম্মদ। আর যে চার নাতি নিহত হন তারা হলেন মোনা, আমল, খালেদ ও রাজন।

তিনি ইসরাইলের নির্মমতা তুলে ধরেন। তবে তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি নেতাদের পরিবার ও বাড়িঘর টার্গেট করা হলেও তারা ভেঙে পড়বেন না। তিনি বলেন, সন্দেহাতীত ব্যাপার হলো, শত্রুরা প্রতিশোধের নেশায় চালিত। তারা হত্যা ও রক্তপিপাসায় মত্ত। তারা কোনো মানদণ্ড বা নিয়ম মানে না।তিনি বলেন, যুদ্ধের শুরু থেকে তার পরিবারের ৬০ জন নিহত হয়েছে।হানিয়া বলেন, আমরা গাজায় সব আইন লঙ্ঘন হতে দেখেছি। এটা হলো জাতি নির্মূল এবং গণহত্যার যুদ্ধ। এটা হলো গণবাস্তুচ্যুতি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯