মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
অনুসন্ধান২৪>> দেশটির তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার সোমবার এ কথা জানিয়েছেন।
নিসার আরও বলেন, রুশ অভিযানের সময়ে পোঁতা এই স্থলমাইন হঠাৎ বিস্ফোরিত হয়। দুর্ভাগ্যবশত এতে নয় শিশু প্রাণ হারায়।
গজনী পুলিশ জানিয়েছে, নিহত শিশুদের মধ্যে পাঁচজন মেয়ে ও চারজন ছেলে। এদের সকলের বয়স চার থেকে দশ বছরের মধ্যে।
তিনি বলেছেন, গজনী প্রদেশের গেরু জেলায় রোববার স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এসময়ে এক দল শিশু সেখানে খেলছিল।
আর্ন্তজাতিক রেডক্রস কমিটি জানিয়েছে, আফগানিস্তানে এখনও নিয়মিত অবিস্ফোরিত গোলা ও মাইনের কারণে জীবনহানি ঘটছে। মূলত শিশুরাই এতে নিহত হচ্ছে।