মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আসছে, যুদ্ধ প্রস্তুত নয় ইউরোপ:

আসছে, যুদ্ধ প্রস্তুত নয় ইউরোপ:

আসছে, যুদ্ধ প্রস্তুত নয় ইউরোপ:
আসছে, যুদ্ধ প্রস্তুত নয় ইউরোপ:

অনুসন্ধান২৪>> যুদ্ধ কড়া নাড়ছে ইউরোপের দরজায়, আর রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেন হেরে গেলে ইউরোপের কোনো দেশই আর নিরাপদ থাকবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। খবর- বিবিসি

সম্প্রতিই ইউক্রেনে বড় মাত্রা ক্ষেপনাস্ত্র হামলা করেছে রাশিয়া। এই হামলার আঁচ থেকে বাঁচতে ন্যাটোর বিমান প্রস্তুত রেখেছিল পোল্যান্ড। এ হামলায় ইউক্রেনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

কাউকে ভয় দেখাতে চাই না, কিন্তু যুদ্ধ এখন আর অতীতের কোনো ধারণা নয়। যুদ্ধই এখন বাস্তব, আর তা শুরু হয়েছে দুই বছর আগে, ইউরোপীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন টাস্ক।

ইউরোপিয়ান কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট টাস্ক বলেন, রাশিয়ার রাজধানী মস্কোর এক কনসার্টে হামলার ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই ইউক্রেনকে দায়ী করছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি ইউক্রেনে হামলা বাড়িয়ে দিতে পারেন।

ইউক্রেনে হামলা শুরুর পর থেকে ন্যাটোভুক্ত দেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্কে ক্রমশ অবনতি হয়েছে। এমনকি পুতিনের ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনের সহায়তা করলে পোল্যান্ড, বাল্টিক দেশগুলো, এবং চেক রিপাবলিকের ওপর হামলা চালাতে দ্বিধা করবে না রাশিয়া।

নিজ নিজ দেশের নিরাপত্তা ও সুরক্ষা আরও শক্তিশালী করতে ইউরোপের রাষ্ট্রনেতাদের আহ্বান জানান টাস্ক। সামরিক দিক দিয়ে ইউরোপ স্বনির্ভর হয়ে উঠলে সহযোগী হিসেবে তারা যুক্তরাষ্ট্রকে আরও সহজে পাশে পাবে, এমন মত দেন তিনি।

এ মাসের শুরুর দিকেও যুদ্ধ নিয়ে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন টাস্ক। আগামী দুই বছর ইউক্রেনে কী হয়, তার ওপর ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখনই ইউরোপের জন্য সবচেয়ে সঙ্কটময় সময় বলে তিনি মনে করেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯