শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
টিসিবি’র ডিলারকে থানায় নিয়ে ‘নির্যাতন’

টিসিবি’র ডিলারকে থানায় নিয়ে ‘নির্যাতন’

নিউজ অনলাইন :: মুজিববর্ষ উপলক্ষে নগরীর ১৫টি পয়েন্টে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

নিরাপত্তার জন্য নগরীর প্রতিটি থানার পাশে এ পণ্য বিক্রি করছে টিসিবির ডিলার প্রতিষ্ঠানগুলো।

কিন্ত যে পুলিশের ভরসায় নিরাপত্তার জন্য থানার প্রাঙ্গণ বেছে নেওয়া সেই পুলিশের হাতেই নির্যাতন হতে হয়েছে ডিলারকে। পুলিশকে লাইন ধরে পণ্য কিনতে বলায় ডিলারকে থানায় নিয়ে নির্যাতনের এ অভিযোগ ওঠে।

গতকাল সোমবার দুপুর ১টা নাগাদ নগরীর ইপিজেড থানায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন টিসিবির অনুমোদিত ডিলার লাকী স্টোরের মালিক তাপস চৌধুরী।

তিনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ইপিজেড থানার সামনে ন্যায্য মূল্যে টিসিবির তেল, ডাল, পেঁয়াজ ও চিনি বিক্রি করে আসছি। বিক্রি শুরুর দিন থেকেই থানা থেকে এসে এক কার্টন তেল, এক বস্তা পেঁয়াজ ও দফায় দফায় ডাল ও চিনি কিনে নিয়ে যেত পুলিশ সদস্যরা।

যদিও একজনকে একসাথে ৫ লিটার তেল কিংবা ৩ কেজির বেশি পেঁয়াজ বিক্রি করা হয় না। এদিকে পুলিশ সদস্যরা লাইন না ধরে এভাবে পণ্য নিয়ে যায় দেখে সাধারণ ক্রেতারা এ নিয়ে অভিযোগ করেন। আমি পুলিশ সদস্যদের লাইন ধরে নেয়ার অনুরোধ করলে তারা আমার ওপর ক্ষীপ্ত হয়ে পড়ে।

সর্বশেষ আজ (সোমবার) দুপুর ১টার দিকে আমাকে কলার ধরে থানায় নিয়ে যায় মেহরাজ নামে এক পুলিশ অফিসার। পরে আমাকে নির্যাতন করা হয়। আমি থানার সামনে পণ্য বিক্রি করার বধ কাগজ দেখাতে ওসির সাথে কথা বলতে চাইলেও ওসি আমার সাথে কথা বলেননি। উল্টো তার বডিগার্ড দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছেন। পুলিশের এমন ঘৃণিত কাজের বিচার চেয়ে সংশ্লিষ্ট পুলিশের উপ-কমিশনারের কাছে অভিযোগ দেয়ার কথাও জানান তিনি’।

এদিকে টিসিবির ডিলার তাপস চৌধুরীর করা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন ইপিজেড থানার ওসি মীর মো. নুরুল হুদা। তিনি পূর্বকোণকে বলেন, ‘থানার সামনে পণ্য বিক্রি করার কোনো অনুমতির কাগজ দেখাতে পারেনি ওই ডিলার। থানার সামনে মানুষ বেশি জড়ো হওয়ার কারণে করোনা আতঙ্কে তাদের সরে যেতে বলা হয়।

অন্যদিকে নিয়মের বাইরে পণ্য কেনার যে অভিযোগ করা হয়েছে সেটিও মিথ্যা বলে জানান পুলিশের এই কর্মকর্তা’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯