বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার ঈদে চাকরিজীবীরা কষছেন ছুটির হিসাব

এবার ঈদে চাকরিজীবীরা কষছেন ছুটির হিসাব

এবার ঈদে চাকরিজীবীরা কষছেন ছুটির হিসাব
এবার ঈদে চাকরিজীবীরা কষছেন ছুটির হিসাব

অনুসন্ধান ২৪>> রমজানের প্রথমার্ধ শেষ হয়েছে। এখন থেকেই শুরু হয়েছে ঈদের আমেজ। শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিমধ্যে ঈদের ছুটি শুরু হয়েছে। এখন সরকারি চাকরিজীবীরা কষছেন ছুটির হিসাব। এবার ঈদুল ফিতরের ছুটি লম্বা হতে পারে। এর সঙ্গে যুক্ত হবে বাংলা নববর্ষের ছুটি।

ঈদে সরকারি চাকরিজীবীদের সমান ছুটি পাবে শ্রমিকরাঈদে সরকারি চাকরিজীবীদের সমান ছুটি পাবে শ্রমিকরা
ঈদের দিন সাধারণ ছুটিতে থাকে দেশ। এ ছাড়া নির্বাহী আদেশে ঈদের আগের ও পরের দিন ছুটি ভোগ করেন সরকারি কর্মচারীরা।

এবার ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের সমান কারখানা শ্রমিকরা ছুটি পাবেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। আজ বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।

১১ মার্চ দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ১২ মার্চ (মঙ্গলবার) শুরু হয়েছে রমজান মাস। মাসটি ৩০ দিন পূর্ণ হলে ঈদুল ফিতর পালন করতে হবে ১১ এপ্রিল এবং রমজান মাস ২৯ দিন হলে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল।

সে হিসেবে ঈদ ১১ এপ্রিল হলে ক্যালেন্ডার অনুযায়ী ওইদিন বৃহস্পতিবার। সেক্ষেত্রে ঈদের আগের দিন বুধবার এবং পরদিন শুক্রবার ছুটি হবে ঈদের। ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। ১৪ এপ্রিল (রবিবার) নববর্ষের সরকারি ছুটিতে থাকবে দেশ। এতে ঈদ ও নববর্ষের মিলে টানা পাঁচ দিনের ছুটিতে মিলবে।

এদিকে রমজান মাস ২৯ দিন হলে ঈদ অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল বুধবার। সেক্ষেত্রে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঈদের ছুটি। পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং রবিবার নববর্ষের ছুটি হবে। এতে টানা ছয় দিনের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

এ ছাড়া রমজান মাস ২৯ দিনে হলে অর্থাৎ মঙ্গলবার থেকে ছুটি শুরু হলে ঈদের ছুটি আরও লম্বা করার সুযোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের। কারণ এর আগের রবিবার (৭ এপ্রিল) পবিত্র শবে কদরের ছুটি। তার আগে ৫ ও ৬ (শুক্র-শনি) সাপ্তাহিক ছুটি। সেই হিসেবে ৮ এপ্রিল (সোমবার) একদিন কর্মদিবস। ওই দিন বাড়তি ছুটি নিতে পারলে টানা ১০ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

তিনি বলেন, মালিক ও শ্রমিকের মধ্যে আলোচনার ভিত্তিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী ঈদের ছুটি দিতে হবে। শ্রমিকদের ছুটি কোনোভাবেই ঈদের সরকারি ছুটির চেয়ে কম হবে না।

ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে ঈদুল ফিতরের ছুটি দুদিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ বুধবার সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা।

ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে। রমজান, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি সমন্বয় করে থেকে এই ছুটি শুরু হয়েছে।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯