সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাকার ধামরাই একই পরিবারের ৪ জন দগ্ধ

ঢাকার ধামরাই একই পরিবারের ৪ জন দগ্ধ

একই পরিবারের ৪ জন দগ্ধ
একই পরিবারের ৪ জন দগ্ধ

অনুসন্ধান২৪>>ঢাকার ধামরাই পৌরসভার মোকামটোলা এলাকায় বুধবার (২৭ মার্চ) ভোররাতে সেহরীর জন্য রান্না করার সময়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একই পরিবারের চার জন সদস্য দগ্ধ হয়েছেন।

এ ঘটনায় দগ্ধরা হলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নান্নু মিয়া (৬২) তার স্ত্রী সুফিয়া বেগম (৪৮), মেয়ে গণ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী সাথী আক্তার মৌ (২৩), ও ছেলে কলেজ ছাত্র সোহাগ (১৯)। তাদের বাড়ি ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায়। নান্নু মিয়া ছেলেমেয়েদের লেখাপড়া সুবিধার জন্য মোকামটোলা এলাকার আমেরিকা প্রবাসী ইব্রাহিম মিয়ার চারতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে নিচতলায় বিকট শব্দ হয়। এরপর খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন।

দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা।

সোহেল রানা জানান, ধারণা করা হচ্ছে লিকেজ থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পরিবারের চারজনই দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশংকাজনক বলে মনে হয়েছে।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯