মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জামানত বেড়েছে উপজেলা নির্বাচনে!

জামানত বেড়েছে উপজেলা নির্বাচনে!

অনুসন্ধান ২৪ >> আসন্ন উপজেলা নির্বাচন সামনে রেখে নির্বাচন বিধিমালা ও আচরণবিধি সংশোধন করা হয়েছে। চেয়ারম্যান পদে জামানত ১০ গুণ বাড়িয়ে এক লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২০ মার্চ) উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও নির্বাচন আচরণ বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপন থেকে এমন তথ্য জানা গেছে।

নতুন বিধিমালায় অনিয়ম হলে ভোট বন্ধের ক্ষমতা দেয়া হয়েছে প্রিসাইডিং কর্মকর্তাকে, ফলাফল বাতিলের ক্ষমতা পেয়েছে কমিশনেরও। এছাড়া অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন জমার প্রত্যয়ন ও টিআইএন নম্বর দিতে হবে।

দুটি বিধিমালায় একগুচ্ছ পরিবর্তন আনা হয়েছে, আগে আটের এক ভাগ ভোট না পেলে জামানত বাতিলের বিধান ছিল, সেটা কমিয়ে পনেরো ভাগের এক ভাগ করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের ভোটে দাঁড়াতে ২৫০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিধান তুলে দেয়া হয়েছে। নির্বাচনী ব্যয় চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে ২৫ লাখ ও মহিলা সদস্য পদে ব্যয় এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে ভোটার সংখ্যার অনুপাতে ব্যয়সীমা নির্ধারণ হতো।

এদিকে, প্রতীক বরাদ্দের আগে ডিজিটাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের সুযোগ রাখা হয়েছে। পরিচিত হতে জনসংযোগের সুযোগও রাখা হয়েছে। জনসভা, সভার মতো প্রচারে স্থানীয় প্রশাসনের অনুমতির বিধান আনা হয়েছে।

অন্যদিকে রঙিন পোস্টার, নির্বাচনী ক্যাম্পের সংখ্যা নির্দিষ্ট করা ছাড়াও প্রচারে মাইকের ব্যবহার সীমিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি এসব সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। আইন মন্ত্রণালয়ের সায় পাওয়ায় মঙ্গলবার (১৯ মার্চ) বিধিমালা দুটির সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। ইতিমধ্যে আগামী ৪, ১৮ ও ২৫ মে এবং ১ জুন দেশের ৪৮১টি উপজেলায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এক্ষেত্রে নতুন নিয়মেই হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এতোদিন বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপনের ওপর আটকে ছিল বিস্তারিত তফসিল।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতোমধ্যে জানিয়েছে, তারা এবার স্থানীয় সরকারের কোনো নির্বাচনে দলীয় প্রতীক দেবে না। অন্যদিকে সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির স্থানীয় সরকারের নির্বাচনও বর্জনের ঘোষণা দিয়ে রেখেছে। ফলে এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে মূলত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯