সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল থেকে ছেড়ে যাওয়া বাস দুর্ঘটনায় , প্রাণ গেলো তিনজনের

বরিশাল থেকে ছেড়ে যাওয়া বাস দুর্ঘটনায় , প্রাণ গেলো তিনজনের

বরিশাল থেকে ছেড়ে যাওয়া বাস দুর্ঘটনায় , প্রাণ গেলো তিনজনের
বরিশাল থেকে ছেড়ে যাওয়া বাস দুর্ঘটনায় , প্রাণ গেলো তিনজনের

অনুসন্ধান ২৪>> ঢাকা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবনাতলা নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ইমরান পরিবহন নামের বাসটি রাস্তার ওপরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও একজন। শুক্রবার (৮ মার্চ) ভোররাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবু সাঈদ। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামের গাড়িটি রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন, পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র শফিকুল ইসলাম সুরুজ (৪৫)। বাকি দু’জনার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

আহত এক যাত্রী জানায়, মনে হয় এই গাড়ির ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল। যে কারণে হঠাৎ বাউলি দিয়ে রাস্তার ওপর উল্টে যায় বাসটি। এতে গাড়ির অধিকাংশ যাত্রী আহত হয় এবং ঘটনাস্থলে নিহত হয় ২ জন।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯