মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ২ পুলিশ আহত জুয়াড়িদের হামলায়

বরিশালে ২ পুলিশ আহত জুয়াড়িদের হামলায়

বরিশালে ২ পুলিশ আহত জুয়াড়িদের হামলায়
বরিশালে ২ পুলিশ আহত জুয়াড়িদের হামলায়

অনুসন্ধান ২৪>> পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে বরিশালের হিজলা উপজেলায় জুয়াড়িদের হামলায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার পুরাতন হিজলা মাছঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হিজলা থানার পরিদর্শক (তদন্ত) দীপংকর রায়।

সেখানে গিয়ে একটি জুয়ার আসর দেখতে পেয়ে অভিযান করলে জুয়াড়িরা হামলা করে। এতে দুইজন আহত হন। এর মধ্যে এএসআই আব্বাসের মাথায় জখম হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কনস্টেবল রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন- হিজলা থানার এএসআই মো. আব্বাস ও কনস্টেবল মো. আব্দুর রহমান। পরিদর্শক দীপংকর বলেন, ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে এএসআই আব্বাসের নেতৃত্বে তিন সদস্যর পুলিশ দল পুরাতন হিজলা মাছঘাট এলাকায় গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী মো. সাব্বির বলেন, পুরাতন হিজলা মাছঘাট এলাকায় নিয়মিত জুয়ার আসর বসান স্থানীয় কয়েকজন। সেখানে তাস দিয়ে প্রতিদিন ৩-৫ লাখ টাকার জুয়া খেলা হয়। সাব্বির জানান, “বিষয়টি পুলিশকে জানালে তারা এসে কয়েকজন জুয়াড়িকে আটক করে। তখন অন্য জুয়াড়িরা হামলা করে আটকদের ছিনিয়ে নিয়েছে। হামলার খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা এসে আহতদের উদ্ধার করেছে।” এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিদর্শক দীপংকর রায়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯