মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফের বিক্ষোভের ডাক দিলো ইমরান খানের দল

ফের বিক্ষোভের ডাক দিলো ইমরান খানের দল

ফের বিক্ষোভের ডাক দিলো ইমরান খানের দল
ফের বিক্ষোভের ডাক দিলো ইমরান খানের দল

অনুসন্ধান ২৪>> ফের বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে কারচুপির বিরুদ্ধে ২ মার্চ দেশব্যাপী এই বিক্ষোভের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব ওমর আইয়ুব। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে জিও নিউজ।

আইয়ুব প্রধানমন্ত্রী পদের জন্য পিটিআই প্রার্থী। তিনি বলেন, কলমের খোঁচায় আমাদের আসন চুরি হয়ে গেছে। জনগণ সাবেক পিটিআই চেয়ারম্যানকে ম্যান্ডেট দিয়েছে। জাতির ম্যান্ডেট এবং আমাদের আসন চুরি করা হয়েছে। পিটিআই অন্যান্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচনে কারচুপির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ করবে।

আদিয়ালা কারাগারে ইমরান খানের সাথে দেখা করার পর এক সংবাদ সম্মেলনে মহাসচিব ওমর আইয়ুব নির্বাচনে বড় আকারের কারচুপির জন্য দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে, আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমের সাথে কথা বলার সময় পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা শের আফজাল মারওয়াতও জানিয়েছেন, দলের প্রতিষ্ঠাতা ইমরান খান শনিবার (২ মার্চ) সারা দেশে বিক্ষোভ করার নির্দেশ দিয়েছেন

মারওয়াত আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পিটিআই-এর নির্বাচিত সদস্যরা ২৯ ফেব্রুয়ারি শপথ নিতে জাতীয় পরিষদে যাবেন।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯