মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১৭ বার গর্ভধারণ, ১৭ বারই ভুয়া

১৭ বার গর্ভধারণ, ১৭ বারই ভুয়া

১৭ বার গর্ভধারণ, ১৭ বারই ভুয়া
১৭ বার গর্ভধারণ, ১৭ বারই ভুয়া

অনুসন্ধান ২৪>>  বারবারা আইওলি বয়স এখন ৫০ বছর। গত ২৪ বছরে তিনি নাকি ১৭বার গর্ভধারণ করেছেন। অন্তত, তিনি তাই দাবি করেছিলেন। ইটালীয় মহিলার দাবি ছিল, ১২ বার তার গর্ভপাত হয়েছে। আর, তার পাঁচটি সন্তান রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের মতে, অফিস থেকে ছুটি পাওয়া এবং সরকারের কাছ থেকে মাতৃত্বকালীন ভাতা হাতানোই ছিল তার লক্ষ্য। তবে, এই কাজে তিনি একা নন, যুক্ত ছিলেন তার প্রেমিক ডেভিড পিজিনাটোও। ৫৫ বছরের ডেভিড পুলিশের কাছে সব অপরাধ স্বীকার করে নিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, তিনি জানেন বারবারা কখনই গর্ভবতী হননি। ১৭বার গর্ভধারণের নাটক করে ছুটি ভোগ করেছেন এবং সরকারের থেকে ভাতা নিয়ে নিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে গিয়েছেন। যে পাঁচ সন্তানের তিনি জন্ম দিয়েছেন বলে দাবি করেছেন, তাদের কারোর নাম নিবন্ধন কর হয়নি। তাদের কেউ কোনোদিন দেখে পর্যন্ত নেই। ডেভিড পিজিনাটো স্বীকার করে নিয়েছেন, তিনিও বারবারার সঙ্গে এই প্রতারণায় জড়িত ছিলেন।

কিন্তু, তার সন্তানদের কেউ কখনও দেখেনি। নেই তাদের জন্মের কোনও সার্টিফিকেটও। অথচ, প্রতিবারই গর্ভধারণের সময়, অফিসে ছুটি পেয়েছেন তিনি। সেই সঙ্গে ইটালি সরকারের কাছ থেকে পেয়েছেন মাতৃত্বকালীন ভাতাও। কিন্তু, সম্প্রতি জানা গিয়েছে, ১৭ বারই গর্ভধারণ সম্পর্কে মিথ্যা কথা বলেছেন তিনি। একটিও সন্তান নেই তার। এমনকি, একবারও গর্ভধারণ করেননি তিনি। এই ঘটনার জেরে, এখন জেলে যেতে চলেছেন তিনি। কিন্তু, কেন এই প্রতারণার রাস্তা নিলেন তিনি?

স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, মাতৃত্বকালীন সরকারি ভাতা আদায়ের জন্য, বারবার মিথ্যা মেডিকেল নথি জমা দিয়েছিলেন। প্রথমে বারবারা ও ডেভিড ইটালির স্বাস্থ্য পরিষেবা বিভাগে ওই সকল নথিপত্র দিতেন। স্বাস্থ্য পরিষেবা বিভাগের নির্দেশে অফিস থেকে ছুটি পেতেন বারবারা। এরপর, ভাতা পাওয়ার জন্য আইএনপিএস বিভাগে সেইসব নথি জমা দিতেন। ডেভিড সরকারি সাক্ষী হয়েছেন। বারবারার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিনি। তবে, বারবারা এখনও অপরাধ স্বীকার করেননি। তিনি এখনও দাবি করছেন, তার ১৭বার গর্ভপাত হয়েছে আর তিনি ৫ সন্তানের মা। তবে, দাবির সপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি তিনি। ইটালির আদালত এই প্রতারণার কারণে, তাঁকে ১ বছর ৮ মাসের কারাদণ্ড দিয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯