বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মুক্তিযোদ্ধা সংসদের নাম আগে ঘোষণা করায় শহীদ মিনারে আ. লীগ-প্রশাসন সংঘর্ষ

মুক্তিযোদ্ধা সংসদের নাম আগে ঘোষণা করায় শহীদ মিনারে আ. লীগ-প্রশাসন সংঘর্ষ

অনুসন্ধান ডেস্ক:: বরিশালের মুলাদীতে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মুলাদী সরকারি কলেজ মাঠে শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা প্রশাসনের লোকজনসহ কমপক্ষে ৫ জন আহত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শ্রদ্ধা জানানোর জন্য উপজেলা আওয়ামী লীগের আগে মুক্তিযোদ্ধা সংসদের নাম ঘোষণা দেওয়ায় সংঘর্ষের সূত্রপাত। পরে অবশ্য উপজেলা আওয়ামী লীগকে আগে ফুল দেওয়ার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি শান্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে রাত ১২টার আগেই উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন মুলাদী সরকারি কলেজ চত্বরে জমায়েত হয়। রাত পৌনে ১২টার দিকে শহীদ মিনারে ফুল দেওয়ার ক্রম ঘোষণা শুরু হয়।

ঘোষণায় প্রথমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পরে মুক্তিযোদ্ধা সংসদের নাম ঘোষণা করা হয়। কিন্তু মুক্তিযোদ্ধা সংসদের আগে আওয়ামী লীগের নাম ঘোষণা না করায় উপজেলা আওয়ামী লীগের লোকজন ক্ষিপ্ত হয়ে প্রশাসনের লোকজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পরে।

একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তার গাড়িচালক মো. নাসির উদ্দীনসহ ৫ জন আহত হন। আহতদের মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল বারী জানান, প্রতিবছর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পরে উপজেলা আওয়ামী লীগ শহীদ মিনারে শ্রদ্ধা জানায়।

কিন্তু এ বছর কেন আওয়ামী লীগের আগে মুক্তিযোদ্ধা সংসদের নাম ঘোষণা হয়েছিল তা কারও জানা নাই। এ নিয়ে আওয়ামী লীগ ও প্রশাসনের মধ্যে হাতাহাতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ‘ফুল দেওয়ার ক্রম নিয়ে সংঘর্ষে গাড়িচালক নাসির উদ্দীনের মাথা ফেটে গেছে। তাঁকে মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন জানান, ফুল দেওয়া নিয়ে ভুল বোঝাবুঝির ফলে শহীদ মিনার চত্বরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগকে আগে দেওয়ায় বিষয়টি দ্রুত সমাধান হয়ে যায়। পরে ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শুরু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯