বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মিয়ানমার থেকে নৌকায় টেকনাফ: গুলিবিদ্ধ নারীর হাতে স্যালাইন!

মিয়ানমার থেকে নৌকায় টেকনাফ: গুলিবিদ্ধ নারীর হাতে স্যালাইন!

অনুসন্ধান ডেস্ক:: মিয়ানমার থেকে একটি নৌকায় নারীসহ পাঁচজন এসেছেন টেকনাফের শাহ পরীর দ্বীপে। নাফ নদী পারি দিয়ে আসা এই পাঁচজনের মধ্যে একজন নারী এবং চারজন পুরুষ। স্থানীয়রা জানিয়েছে, নৌকায় থাকা ওই নারী গুলিবিদ্ধ। তার হাতে স্যালাইন লাগানো। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শাহ পরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছেছে তারা। তবে বিজিবি তাদের ঢুকতে দিচ্ছে না।

এ ব্যাপারে জানতে টেকনাফ-২ বিজিবি অধিনায়কের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয়দের দাবি, মিয়ানমার থেকে আসা পাঁচজনই রোহিঙ্গা। তাদের মধ্যে একজন স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন। বাকিরা নৌকার মাঝি-মাল্লা।

জেটিঘাটের ঝাল মুড়ি বিক্রেতা মো. সেলিম বলেন, বিকেলের দিকে একটি নৌকায় করে একজন নারী ও চারজন পুরুষসহ একটি নৌকা শাহ পরীর দ্বীপ জেটিতে এসে পৌঁছায়। এরপর বিজিবি সদস্যরা তাদেরকে জেটিতে উঠতে বাধা দেন। পরে জেটি থেকে স্থানীয় লোকজনকে সরিয়ে দেন বিজিবি সদস্যরা। গুলিবিদ্ধ নারীর হাতে স্যালাইন টাঙানো রয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে একটি নৌকায় পাঁচজন রোহিঙ্গা এসেছেন বলে শুনেছি। এর মধ্যে একজন নাকি নারী গুলিবিদ্ধ রয়েছেন তবে বিজিবি তাদেরকে ঢুকতে দিচ্ছেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯