শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আট মাস পর বিসিবির পরিচালনা পর্ষদের নবম বোর্ড সভা

আট মাস পর বিসিবির পরিচালনা পর্ষদের নবম বোর্ড সভা

আট মাস পর বিসিবির পরিচালনা পর্ষদের নবম বোর্ড সভা
আট মাস পর বিসিবির পরিচালনা পর্ষদের নবম বোর্ড সভা

অনুসন্ধান ২৪>> ক্রিকেটীয় ব্যস্ততা, জাতীয় নির্বাচনের ব্যস্ততা, সভাপতি নাজমুল হাসান পাপনের মন্ত্রিত্ব গ্রহণ মিলিয়ে দীর্ঘদিন হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা। এই বৈঠক সর্বশেষ বসেছিল গত ১২ জুন। আট মাস পর আগামীকাল বসতে যাচ্ছে চলতি পরিচালনা পর্ষদের নবম বোর্ড সভা।

দীর্ঘদিন বোর্ড সভা না হওয়ায় এবারের সভার আলচনায় প্রাধান্য পাবে বেশ কিছু বিষয়। যেখানে বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে গড়া পারফরম্যান্স মূল্যায়নের প্রতিবেদন উপস্থাপন করা হবে। আলোচনায় থাকবে মেয়াদ ফুরিয়ে যাওয়া নির্বাচক প্যানেল। জাতীয় দলের অধিনাকত্ব নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

জাতীয় দলের কোচ নিয়োগ প্রক্রিয়ার সুরহা এই বোর্ড সভায় হবে বলে মন্তব্য করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ‘আপনারা জানেন যে নিয়োগ প্রক্রিয়ার জন্য একটা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই কমিটি কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সাক্ষাৎকার করেছেন এবং প্রক্রিয়া এখনো চলমান। দুই-তিন দিনের মধ্যেই শেষ করার চেষ্টা করা হবে। চেষ্টা থাকবে বোর্ড থেকে অনুমোদন করে নেওয়া।

বিসিবি আজ এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, মিরপুরের বিসিবি কার্যালয়ে এই বোর্ড সভা শুরু হবে সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায়।

এ ছাড়াও বোর্ডের আয়-ব্যয় সংক্রান্ত বিষয়টি আলোচনায় উঠবে, ‘আমাদের মিটিংয়ে অর্থনৈতিক ব্যাপারগুলোর পাশাপাশি নির্বাচক প্যানেল নিয়ে আলোচনা হবে। এ ছাড়াও আমাদের স্টেডিয়ামের কাজ নিয়ে বোর্ডকে আপডেট জানানো হবে। স্টেডিয়াম সংশ্লিষ্ট কিছু বিষয় অনুমোদনের জন্য বোর্ডে পেশ করা হবে।’

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯