বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নারী ও শিশুসহ নিহত ৫

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নারী ও শিশুসহ নিহত ৫

অনুসন্ধান ডেস্ক: খুলনার ডুমুরিয়া উপজেলায় ইটবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নারী এবং শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল, শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস, গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী, অজ্ঞাত এক নারী ও দুই বছরের শিশু অন্বী বিশ্বাস।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চুকনগরগামী অটোরিকশা ও ডুমুরিয়াগামী ইটবোঝাই ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা গেছে। আহত আরও তিনজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, ট্রাক ও অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯