শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫ জনে। বিশ্বের শতাধিক দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৬৫৩।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ১১৩ জন। ভাইরাসের উৎপত্তিস্থল চীনে এর প্রকোপ কমলেও সংক্রমণ বাড়ছে ইউরোপের দেশগুলোতে।
চীনে নতুন করে ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৮১। এছাড়া এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ২২৬ জন।
চীনের পর সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ইতালিতে। দেশটিতে গতকাল একদিনে মারা গেছেন ৩৪৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৫৮ জনে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭৪৭ জন।
বিশ্বস্বাস্থ্য সংস্থার পর ইউরোপও কভিড-১৯ কে ‘বৈশ্বিক মহামারি’ বলে আখ্যায়িত করেছে। ইউরোপের অন্যান্য দেশগুলোতেও হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
স্পেনে আক্রান্ত ৯ হাজার ১৯১ জন ও মৃতের সংখ্যা ৩০৯ জন।ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬৩৩ এবং মৃত্যু ১৪৮। জার্মানিতে আক্রান্ত ৬ হাজার ১২ জন ও মারা গেছেন ১৪ জন। সুইজারল্যান্ডে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৫৩ এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৪৩ এবং মারা গেছেন ৫৫ জন। নেদারল্যান্ডসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪১৩ এবং মারা গেছেন ২৪ জন।
দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩২০ এবং মারা গেছেন ৮১ জন। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ২৭২ এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।
যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬৬৭ এবং মারা গেছেন ৮৭ জন।
জাপানে এখন পর্যন্ত আক্রান্ত ৮৩৩ এবং মারা গেছেন ২৭ জন। মালয়েশিয়ায় আক্রান্ত ৫৬৬। তবে দেশটিতে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কানাডায় এখন পর্যন্ত ৪৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন ৪ জন। কাতারে আক্রান্তের সংখ্যা ৪৩৯, অস্ট্রেলিয়ায় আক্রান্ত ৪০১ এবং মারা গেছেন ৫ জন।
সিঙ্গাপুরে আক্রান্ত ২৪৩, পাকিস্তানে আক্রান্ত ১৮৪ এবং মারা গেছেন ১ জন। হংকংয়ে আক্রান্ত ১৫৫ এবং মারা গেছেন ৪ জন।
থাইল্যান্ডে আক্রান্ত ১৪৭ এবং মৃত্যু ১, ফিলিপাইনে আক্রান্ত ১৪২ এবং মৃত্যু ১২, ইন্দোনেশিয়ায় আক্রান্ত ১৩৪ এবং মৃত্যু ৫।
এদিকে ইরানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৯৯১ এবং মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। ইরাকে মোট আক্রান্ত ১৩৩ এবং মারা গেছেন ১০ জন, সৌদি আরবে আক্রান্ত ১৩৩, ভারতে আক্রান্ত ১২৯ এবং মৃত্যু ২, কুয়েতে আক্রান্ত ১২৩, সংযুক্ত আরব আমিরাতে ৯৮, ওমানে আক্রান্ত ২২, আফগানিস্তানে ২১, নেপালে ১, বাংলাদেশে নতুন করে তিনজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮।
তবে তিনজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।