রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার গরম বাড়বে, পূর্বাভাস হাওয়া অফিসের

এবার গরম বাড়বে, পূর্বাভাস হাওয়া অফিসের

অনলাইন ডেস্ক :: এবার ধীরে ধীরে গরম বাড়বে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মার্চ মাসের অর্ধেক কেটে গেলেও আবহাওয়ার অদ্ভুত চরিত্রে এখনও রাতে পাখা না চালালেও চলে যাচ্ছে। সেই অবস্থার অবশেষে পরিবর্তন হতে চলেছে শহরে। গরমের আভাস এবার কিছুটা হলেও মালুম হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস, যা এখনও স্বাভাবিক। অপরদিকে সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় তা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এবার এই অবস্থার পরিবর্তন হবে। আর্দ্রতার পরিবর্তন হবে।

অর্থাৎ ঘাম দিয়ে গরম বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এখন যেমন তাপমাত্রা ২২ থেকে ৩২ এর মধ্যে ঘোরাফেরা করছে আগামী কয়েকদিনের মধ্যেই তা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একলাফে ২৩ থেকে কমে ১৯-এ চলে এসেছিল। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ছিল। সোমবার তা লাফ দিয়ে তিন ডিগ্রি বেড়েছে। যা পরে আরও বাড়বে।

গত বৃহস্পতিবার থেকে শুরু করে আজ সোমবার সকাল পর্যন্ত বাতাসে ঠাণ্ডা ভাব ছিল। রবিবার দুপুরের দিকে রীতিমত শীতের শুরুর মতো শুকনো হাওয়া দিচ্ছিল। আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তো রয়েইছে। তার ফলে বাতাসের উপরিভাগে একটি শুষ্ক ভাব তৈরি হয়েছে।

পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ড অঞ্চলে নাগাড়ে ঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। উত্তরবঙ্গের দিকেও ভালো পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে। এই চতুর্মুখী প্রভাবেই আজ সকাল পর্যন্ত শুকনো ঠাণ্ডা হাওয়ার প্রভাব ছিল। বেলা গড়াতে ঠাণ্ডা হাওয়া আর দেয়নি।

তুলনায় বাতাসে আর্দ্রতার বেশি হওয়ার ইঙ্গিত মিলেছে। আগামী কয়েকদিনে তা আরও স্পষ্ট হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯