মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ড্রোন হামলা সিরিয়ার পূর্বাঞ্চলে

ড্রোন হামলা সিরিয়ার পূর্বাঞ্চলে

ড্রোন হামলা সিরিয়ার পূর্বাঞ্চলে
ড্রোন হামলা সিরিয়ার পূর্বাঞ্চলে

অনুসন্ধান ২৪>> আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজ-জোরের আল-ওমর তেলক্ষেত্রের কাছে অবস্থিত একটি মার্কিন নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটিতে বৃহস্পতিবার ড্রোন হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি ইউএভি হামলা চালিয়েছে। ‘শক্তিশালী বিস্ফোরণের’ শব্দ শোনা গেছে। তবে এ মুহূর্তে সম্ভাব্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

দেশটির পূর্ব ও উত্তর-পূর্বে অবস্থিত হাসাকাহ, দেইর ইজ-জোর এবং রাক্কা প্রদেশের একটি বড় অংশ বর্তমানে মার্কিন সমর্থিত কুর্দি সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। ২০১৫ সাল থেকে, মার্কিন কমান্ড ওই এলাকায় নয়টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে।

গাজা উপত্যকায় ফিলিস্তিন-ইসরাইল সংঘাত বৃদ্ধি পাওয়ার পর সিরিয়া ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা আরও ঘন ঘন হয়েছে। শিয়া মিলিশিয়ারা হুঁশিয়ারি দিয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি ইসরাইলকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখে তাহলে তারা সিরিয়া ও ইরাকে সশস্ত্র অভিযানের সংখ্যা বাড়াবে।

২০১৯ সালের শেষের দিকে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পরিকল্পনা অনুমোদন করেছিলেন যা সিরিয়ায় কয়েকশ মার্কিন সৈন্য রেখে যাবে। তাদের অন্যতম প্রধান কাজ ছিল দেশের উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলে তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিশ্চিত করা। সিরিয়ার ভূখণ্ডে মার্কিন সামরিক উপস্থিতিকে দামেস্ক অবৈধ দখল হিসেবে দেখে। সূত্র: তাস।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯