মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চীনে ২ সন্তানকে জানলা থেকে ছুড়ে খুন

চীনে ২ সন্তানকে জানলা থেকে ছুড়ে খুন

চীনে ২ সন্তানকে জানলা থেকে ছুড়ে খুন
চীনে ২ সন্তানকে জানলা থেকে ছুড়ে খুন

অনুসন্ধান ২৪>> যুগল নতুন করে জীবন শুরু করতে চেয়েছিলেন। একসাথে থাকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল যুবকের দুই সন্তান। তাই তাদের খুন করার সিদ্ধান্ত। ১৫ তলা থেকে দুই শিশুকে ছুঁড়ে ফেলে খুন করলেন বাবা। তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ল যুগল। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পরে প্রাণদণ্ড দেয়া হয় তাদেরকে। অবশেষে বৃহস্পতিবার কার্যকর হল তাদের মৃত্যুদণ্ড।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চীনে। জানা গিয়েছে, দুই অভিযুক্তের নাম ঝাং বো ও ই চেংচেন। ২০১৯ সাল থেকে দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। সেই সময়ে বিবাহিত ছিলেন ঝাং। দুই সন্তানও ছিল তার। শেষ পর্যন্ত স্ত্রীকে ছেড়ে চেংচেনের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। ২০২০ সালে স্ত্রীকে ডিভোর্স দিয়ে বান্ধবীর সঙ্গে থাকতে শুরু করেন। দুই সন্তানকেও নিজের সঙ্গে নিয়ে আসেন ঝেং।

কিন্তু গোটা ঘটনায় প্রবল অসন্তুষ্ট ছিলেন চেংচেন। তার মনে হয়েছিল, ঝেনের সঙ্গে নতুন করে জীবন শুরু করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দুই শিশু সন্তান।

তাদের শেষ করে না দিলে জীবন শুরু করা যাচ্ছে না। তাই ঝেংকে জোর করতে শুরু করেন, যেন দুই সন্তানকে খুন করেন তিনি। শেষ পর্যন্ত ১৫ তলার জানলা থেকে দুই বছরের কন্যা ও এক বছরের পুত্রকে ছুঁড়ে ফেলে দেন ঝেং।

দুই সন্তানের মৃত্যুতে স্তম্ভিত হয়ে যান ঝেংয়ের প্রাক্তন স্ত্রী। কান্নায় ভেঙে পড়েন তিনি। কাঠগড়ায় তোলেন সাবেক স্বামী ও তার প্রেমিকাকে। গোটা দেশেই আলোড়ন ফেলে দেয় এমন নৃশংস খুনের ঘটনা। শেষ পর্যন্ত আটক করা হয় যুগলকে। বছর দুয়েক আগেই ঝেং ও চেংচেনকে প্রাণদণ্ড দেয় চীনের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিষাক্ত ইঞ্জেকশনের মাধ্যমে তাদের প্রাণদণ্ড কার্যকর করে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯