বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪>> ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দার তালমার মোড় নামক স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ চালকসহ ৮ জন বাস যাত্রী আহত হয়েছেন।
ফরিদপুর-বরিশাল মহাসড়কে ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে দুই পাশে আটকা পড়ে যানজট দেখা দেয়। পরে হাইওয়ে ও জেলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং যানজট পরিস্থিতি স্বাভাবিক করে আনে।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালী থানার এসআই শরীফ লিটন বলেন, ‘ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তালমা পৌঁছালে উল্টো দিক থেকে আসা মাদারীপুরগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ অন্তত ৮ জন আহত হয়। তারা এখন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।’