মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা

পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা

অনুসন্ধান ডেস্ক:: পাকিস্তানে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটছে। বুধবার খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় রেহান জেব খান নামে এক স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

জিয়ো নিউজের খবরে বলা হয়, স্বতন্ত্র ওই প্রার্থী নির্বাচনী প্রচারণার জন্য উপজাতীয় জেলার সাদিকাবাদ ফাটক বাজার এলাকায় উপস্থিত হলে অজ্ঞাত হামলাকারীরা তার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।সাম্প্রতিক মাসগুলোতে বিশেষত বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার পটভূমিতে এই হামলার ঘটনা ঘটল।

দেশের ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কিছু আইনপ্রণেতা ভোট বিলম্বের জন্য অনুরোধ জানিয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার বেলুচিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯