বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নিজাম গ্রেপ্তার খন্দকার মোশতাকের পুত্র বাবুর সহযোগীতায়

নিজাম গ্রেপ্তার খন্দকার মোশতাকের পুত্র বাবুর সহযোগীতায়

নিজাম গ্রেপ্তার খন্দকার মোশতাকের পুত্র বাবুর সহযোগীতায়
নিজাম গ্রেপ্তার খন্দকার মোশতাকের পুত্র বাবুর সহযোগীতায়

অনুসন্ধান ২৪>> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী খন্দকার মোশতাক আহমেদের ছেলে কানাডা প্রবাসী খন্দকার ইশতিয়াক আহমেদ বাবুর সহযোগী নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাগলপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে। জালিয়াতি ও প্রতারণার একটি মামলায় সোমবার গভীর রাতে ঢাকাস্থ খন্দকার মোশতাকের ৫৪-আগামশি লেনের বাড়ি থেকে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিকালে দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামের ভুক্তভোগী নাসিরুল কবির বাদী হয়ে ২০২১ সালে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে নিজাম উদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে কুমিল্লার ৩ নম্বর আমলী আদালতে মামলা করেন। গত ২২ জানুয়ারি আদালত এ মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাকে গ্রেপ্তারে অভিযানে মাঠে নামে পুলিশ।

জানা গেছে, মোশতাকপুত্র ইশতিয়াক আহমেদ বাবুর নামে ভুয়া আমমোক্তারনামা সৃজন করে তার সহযোগী নিজাম উদ্দিন। সে এলাকায় বাবুর অর্থায়নে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এবং জমি দখল, ভাঙচুর, মারামারি, মামলা-মোকদ্দমা সৃষ্টি করে দীর্ঘদিন যাবত জনহয়রানীসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক জানান, নিজাম উদ্দিনের বিরুদ্ধে একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তাকে ঢাকার কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদালতে আরো ২টি মামলা চলমান রয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯