বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অচিরেই এই সরকারের পতন ঘটিয়ে জনমানুষের শাসন প্রতিষ্ঠা করা হবে : চরমোনাই পীর

অচিরেই এই সরকারের পতন ঘটিয়ে জনমানুষের শাসন প্রতিষ্ঠা করা হবে : চরমোনাই পীর

অনুসন্ধান ডেস্ক:: অচিরেই এই সরকারের পতন ঘটিয়ে জনমানুষের শাসন প্রতিষ্ঠা করা হবে। জনগণ ও ছাত্র সমাজ এই সরকারের পতন ঘটাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, দেশ, জাতি, শিক্ষা এবং সংস্কৃতিকে ধ্বংস করার জন্য জাতীয় শিক্ষা কারিকুলাম- নামক ইসলাম বিদ্বেষী একটি এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সরকারের একটি কুচক্রী মহল। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার মতো ঘৃণিত কাজ করায় এই অবৈধ সরকারকে জনগণ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগরস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২৪ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলীর সঞ্চালনায় আয়োজিত সন্মেলনে চরমোনাই পীর বলেন, আমাদের সাধারণ বক্তব্য বা আন্দোলনে যদি শিক্ষা ব্যবস্থা ধংসকারী কারিকুলাম প্রণয়ণকারীদের টনক না নড়ে, তবে সারা বাংলাদেশে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে’র কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ, সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রধান ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলার দায়িত্বশীলরা।

সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার ২০২৩ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৪ সেশনের নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী, সহ-সভাপতি মুহাম্মাদ আলী ও সাধারণ সম্পাদক সোহাগ হোসাইনের নাম ঘোষণা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯