বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪: রাজশাহীর আড়ানী-পুঠিয়া সড়কে ট্রাকের ধাক্কায় রেজিয়া বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে চারঘাটের ফুলতলা নামকস্থনে এই ঘটনাটি ঘটে। নিহত রেজিয়া বেগম বাঘা উপজেলার আড়ানী খোর্দ্দাবাউসা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। জানা যায়, রেজিয়া বেগম নিজ বাড়ি থেকে স্বামীর ভ্যানে অসুস্থ বৃদ্ধ বাবা নইমুদ্দিনকে দেখতে বাসুদেবপুর গ্রামে যাচ্ছিলেন।
তারা ফুলতলা নামকস্থলে পৌঁছলে গুড় বোঝায় একটি ট্রাক পেছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন রেজিয়া।
নিহত রেজিয়া বেগমের চাচাতো ভাই আয়নাল হক বলেন, ‘কিছুদিন থেকে রেজিয়ার বাবা অসুস্থ। তাকে দেখতে স্বামীর ভ্যানে আসার সময়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে মারা গেছে।
ঘটনাস্থল থেকে রেজিয়ার বাবার বাড়ি কোয়াটার কিলোমিটার পূর্ব দিকে।’
চারঘাট থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।