বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুদ্ধবিরতির রায় দেয়নি আইসিজে

যুদ্ধবিরতির রায় দেয়নি আইসিজে

যুদ্ধবিরতির রায় দেয়নি আইসিজে
যুদ্ধবিরতির রায় দেয়নি আইসিজে

অনুসন্ধান ২৪:  ইসরায়েল এর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ইন্টান্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। দেশটির দায়ের করা মামলা সাপেক্ষে গাজায় গণহত্যা ঠেকাতে সমকের্মর ব্যবস্থা নিতে শুক্রবার নির্দেশ দিয়েছে আইসিজে। কিন্তু কোনোরকম যুদ্ধবিরতির নির্দেশ দেয়নি জাতিসংঘের এই বিচারিক আদালত।

আইসিজে শুক্রবার ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার ক্রিয়াকলাপ প্রতিরোধ ও বেসামরিকদের সাহায্য করার জন্য আরও কিছু করার নির্দেশ দিয়েছে।ইসরায়েল রাষ্ট্রের নেতৃত্বে গাজায় গণহত্যার অভিযোগ এনেছিল দক্ষিণ আফ্রিকা। ইসরায়েল চেয়েছিল মামলাটি বাতিল করতে।

দক্ষিণ আফ্রিকা চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে। আবেদনে দেশটি যুদ্ধ বন্ধ করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করতেও বলেছিল। ইসরায়েল-গাজা সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৬ হাজারের বেশি ফিলিস্তিন।

ইসরায়েল এর বিচারকরা বলেছেন, ইসরায়েলকে অবশ্যই তার সেনাদের গণহত্যা থেকে বিরত রাখতে তার ক্ষমতার মধ্যে সব ব্যবস্থা নিতে হবে, শাস্তি দিতে হবে এবং মানবিক পরিস্থিতি ভালো করার জন্য পদক্ষেপ নিতে হবে।

আইসিজে যুদ্ধবিরতির আদেশ না দিলেও বলেছে, তারা গণহত্যার মামলা এড়িয়ে যাবে না। ফিলিস্তিনিরা ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের অধীনে একটি সুরক্ষিত গোষ্ঠী হিসেবেই বিবেচিত। তবে গণহত্যার অভিযোগের মাপকাঠি নির্ধারণ করেনি আইসিজে।

দক্ষিণ আফ্রিকার অভিযোগকে মিথ্যা ও চরমভাবে বিকৃত বলে অভিহিত করেছে ইসরায়েল। পাশাপাশি তারা বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সর্বোচ্চ চেষ্টা করে বলেও জানিয়েছে।

এদিকে হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি যা ইসরায়েলকে বিচ্ছিন্ন করতে ও গাজায় তাদের অপরাধ উন্মোচনে অবদান রাখে।তিনি বলেন, আমরা আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দখলদারিত্বকে (ইসরায়েলকে) চাপে রাখার আহ্বান জানাই।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯