মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সু চির বাড়ি বিক্রির নির্দেশ দিলেন মিয়ানমারের আদালত

সু চির বাড়ি বিক্রির নির্দেশ দিলেন মিয়ানমারের আদালত

অনুসন্ধান ডেস্ক: অং সান সু চির পারিবারিক বাড়ি বিক্রির নির্দেশ দিয়েছেন ইয়াঙ্গুনে অবস্থিত মিয়ানমারের জান্তা-নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এ রায় জারি করা হয়েছে। আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে তার বাড়ি বিক্রির নিলাম। এতে বার বাড়ির সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ৯০ মিলিয়ন মার্কিন ডলার।

অং সান সু চির পারিবারিক বাড়িটি তার ভাইদের মধ্যে বিরোধের বিষয় হয়েছিল। বাড়িটি বিক্রির পরে তা থেকে আসা আয় সু চির ভাইবোনদের ভাগ করে নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। তবে অং সান সু চির আইনজীবীরা রায়ের বিষয়ে পরামর্শ করতে এখন পর্যন্ত কারাবন্দি এ নেত্রীর সঙ্গে দেখা করতে পারেননি।

৭৮ বছর বয়সী প্রাক্তন এই স্টেট কাউন্সিলরকে ২০২১ সালে ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের দিনে গ্রেপ্তার করা হয়েছিল। পরে বিভিন্ন অভিযোগে তাকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে তার সমর্থকদের দাবি, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে এ সাজা দেওয়া হয়েছে।

পরবর্তীতে সু চির সাজা কমিয়ে ২৭ বছর করা হয়। এরপরেও এ মামলার আপিল অব্যাহত আছে। ২০২৩ সালের অক্টোবরে ছয়টি মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আপিল খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। এছাড়া অন্যান্য মামলার অবস্থা জানা যায়নি।

গত বছরের জুলাইয়ে অং সান সু চির সঙ্গে দেখা করেন থাইল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদউইনাই। গ্রেপ্তারের পর সু চির সঙ্গে তিনিই একমাত্র বিদেশি রাষ্ট্রদূত দেখা করেছেন বলে মনে করা হয়।

তথ্যসূত্র: ব্যংকক পোস্ট, ইরাবতী

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯