বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশালে অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, আমরা ভোলা থেকে বরিশালে গ্যাস নিয়ে আসছি। আগামী ৩-৪ মাসের ভেতরে টেন্ডার হবে। গ্যাস আসলে বরিশালে শিল্প কারখানা হবে। বরিশাল সদর উপজেলার লামচরিতে ২০০ একর জমি আমরা অধিগ্রহণ করেছি, যেখানে অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে।

এখানে বিদেশিরা এসেও বিভিন্ন শিল্প-কারখানা গড়ে তুলবে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা বরিশালকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করতে চাই। এখানকার ছেলেমেয়েদের লেখাপড়ার মান উন্নত করার জন্য স্কুল-কলেজের মানও উন্নত করতে চাই। সর্বপরি বরিশাল হবে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত। এসময় যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিজেদের লেখাপড়া ও খেলাধুলার প্রতি মনযোগী হও। এতে তোমরা মাদক থেকে দূরে থাকবে, ভালো থাকবে। তিনি আক্ষেপ করে বলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে বিগত পাঁচ বছরে অনেককে চাকরি দেওয়ার চেষ্টা করেছি।

কিন্তু দুঃখের বিষয় হলো, আমি খুব কম সংখ্যককে চাকরি দিতে পেরেছি। কারণ তাদের লেখাপড়ার মান ভালো ছিল না, লিখিত পরীক্ষায় পাস করতে পারেনি। তাদের পরীক্ষার ফলাফল খুবই নিম্নমানের ছিল। তাই সবার প্রতি আহ্বান ভালোভাবে লেখাপড়া করো এবং যখন সময় পাবে খেলাধুলা করবে। আর বাবা মায়ের কথা মেনে চলবে।

খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন, জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯