মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৮ ফেব্রুয়ারি ‘জনরোষ’

৮ ফেব্রুয়ারি ‘জনরোষ’

৮ ফেব্রুয়ারি ‘জনরোষ’
৮ ফেব্রুয়ারি ‘জনরোষ’

অনুসন্ধান ২৪>> পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার ৯ মে এর সংঘর্ষের ঘটনায় অন্তর্বর্তী সরকার কর্তৃক পরিচালিত তদন্ত প্রত্যাখ্যান করে বলেছেন যে, এ বিষয়ে কোনও অবাধ ও নিরপেক্ষ তদন্ত করা হয়নি।

দাঙ্গায় জড়িতদের সিসিটিভি ফুটেজের সাহায্যে গ্রেপ্তার করা উচিত, খান বলেন, জিএইচকিউ, জিন্নাহ হাউস এবং অন্যান্য ভবনগুলিতে হামলার সিসিটিভি ফুটেজ অদৃশ্য হয়ে গেছে। ‘আমাদের কাছে ভিডিও আছে যে ইয়াসমিন রশিদ কর্মীদের আর্মি হাউসের দিকে মিছিল না করার জন্য অনুরোধ করছে,’ তিনি যোগ করেছেন।

পিটিআই প্রতিষ্ঠাতা আরও বলেন, কারাগারে শেখ রশিদের সঙ্গে তার দেখা হয়নি। ‘আমাকে আটক করা হয়েছে, বেশিরভাগ সেনা কর্মকর্তা পিটিআইকে সমর্থন করেন। তারা (কর্তৃপক্ষ) যা খুশি তাই করতে পারে। তারা পিটিআইকে তার প্রতীক থেকে বঞ্চিত করতে পারে। কিন্তু নির্বাচনে দলকে হারাতে পারবে না।’

সাইফার মামলার শুনানি শেষে আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপকালে পিটিআই প্রতিষ্ঠাতা এসব কথা বলেন। বিভিন্ন মামলার মুখোমুখি হয়ে কারাগারে থাকা ইমরান বলেন, যারা সামরিক প্রতিষ্ঠান, জিন্নাহ হাউসসহ অন্যান্য স্থাপনায় হামলার সিসিটিভি ফুটেজ চুরি করেছে তারা ধরা না পড়লে সত্য বেরিয়ে আসতে পারে না। তিনি আরও বলেন, ‘যে আগুন দিয়েছে তাকে ধরা উচিত, তবে আগে একটি স্বাধীন তদন্ত হওয়া উচিত।’

‘অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও এস্টাবলিশমেন্ট (সেনাবাহিনী) একজোট হয়েছে। এমন প্রাক-নির্বাচন কারচুপি ইতিহাসে কখনো হয়নি। তারা ফেব্রুয়ারির নির্বাচনেও কারচুপির পরিকল্পনা করছে। তারা পিটিআইকে লেভেল প্লেয়িং ফিল্ড দিচ্ছে না। ৮ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বেরিয়ে আসবে। এটা শুধু নির্বাচন নয়, এটা সত্যিকারের স্বাধীনতার সংগ্রাম,’ ইমরান খান যোগ করেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯