মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মনোনয়ন দৌড়ে দারুণ জয় পেলেন ট্রাম্প

মনোনয়ন দৌড়ে দারুণ জয় পেলেন ট্রাম্প

অনুসন্ধান ডেস্ক:: আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের দলীয় ভোটে (প্রাইমারি) জয়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি একটি উল্লেখযোগ্য বিজয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ট্রাম্প।

এই জয়ের মধ্য দিয়ে ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আবার মনোনয়ন পাওয়ার কাছাকাছি চলে যাচ্ছেন। এর আগে গত সপ্তাহে রিপাবলিকান দলের আইওয়া অঙ্গরাজ্যের ককাসে বিপুল ব্যবধানে জয় পান ৭৭ বছর বয়সী ট্রাম্প। এরপর প্রার্থিতা প্রত্যাহার করে ট্রাম্পকে সমর্থনের কথা জানান উদ্যোক্তা বিবেক রামস্বামী।

নিউ হ্যাম্পশায়ারে এ জয় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এটি তাকে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রাখবে। নিকি হ্যালি অবশ্য প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, এ প্রতিযোগিতা শেষ হওয়া থেকে অনেক দূরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯