মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টা

দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টা

দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টা
দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টা

অনুসন্ধান ২৪: নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগ পাওয়া ছয় উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের দায়িত্ব বণ্টন করে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর রুল ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রী উপদেষ্টাদের এ দায়িত্ব বণ্টন করেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ড. মসিউর রহমান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা; তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা; ড. গওহর রিজভী প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা; সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা নিয়োগ পেয়েছেন।

এছাড়া ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে।

গত ১১ জানুয়ারি শপথ নেয় নতুন মন্ত্রিসভা। ওই দিনই ছয় উপদেষ্টাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরমধ্যে কামাল আবদুল নাসের চৌধুরী ছাড়া বাকি পাঁচজনই আগের সরকারে একই উপদেষ্টার দায়িত্বে ছিলেন। ছয়জন উপদেষ্টার মধ্যে কামাল আবদুল নাসের নতুন।

সালমান ফজলুর রহমান ছাড়া বাকি উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। বেক্সিমকো গ্রুপের কর্ণধার এবং সংসদ সদস্য সালমান ফজলুর রহমান প্রধানমন্ত্রীর একমাত্র অবৈতনিক উপদেষ্টা, তিনি মন্ত্রীর পদমর্যাদা নিলেও বেতন-ভাতা নেবেন না।

আরও পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯