বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বানারীপাড়ায় সন্ধ্যানদীর ভাঙ্গন রোধ প্রকল্পের কার্যক্রম উদ্বোধন

বানারীপাড়ায় সন্ধ্যানদীর ভাঙ্গন রোধ প্রকল্পের কার্যক্রম উদ্বোধন

মামুন আহমেদ, বানারীপাড়া :: বানারীপাড়ায় সন্ধ্যানদীর ভাঙন রোধ প্রকল্পের কর্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সন্ধ্যানদীর পশ্চিম তীরের ফেরিঘাট সংলগ্ন নদীতে জিও ব্যাগ ফেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল-০২(উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ মো. শাহে আলম। উদ্বোধনের পর এক পথসভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সন্ধ্যানদীর করাল গ্রাসে বিলীন হয়ে গেছে ঘর-বাড়িসহ শত শত একর ফসলি জমি। অনেক পরিবার হয়েছে নিঃস্ব। এদের মধ্যে অনেকের মাথা গোঁজার ঠাঁইটুকু নেই, এ সব পরিবারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গহণ করা হবে। তিনি আরও বলেন, বানারীপাড়ার সন্ধ্যানদীর ভাঙন রোধ কল্পে সাড়ে তিনশত কোটি টাকার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। নদী ভাঙনে আর কোন পরিবারকে ফসলি জমিসহ বসতভিটা হারিয়ে নিঃস্ব ও রিক্ত হতে না হয় এজন্য তিনি উজিরপুর ও বানারীপাড়া উপজেলার সকল পর্যায়ের জনপ্রতিনিধি এবং নেতা-কর্মীদের তার পাশে থাকার আহ্বান জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পাল, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, বাইশারী ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ প্রমুখ। এ ছাড়াও জিও ব্যাগ প্রকল্পের ঠিকাদার ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম, উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ড ১৮ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ভাঙন প্রবণ সন্ধ্যানদীর পশ্চিম তীরের ফেরিঘাট সংলগ্ন ৪০ মিটার জুড়ে ৪ হাজার ৬৭টি (প্রতি ব্যাগে কমপক্ষে ১৭৫ কেজি বালু) জিও ব্যাগ ফেলে প্রকল্পের কার্যক্রম শুরু করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯