সোমবার, ০৮ Jun ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
বানারীপাড়ায় ঐতিহ্যবাহী গাভা হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

বানারীপাড়ায় ঐতিহ্যবাহী গাভা হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মামুন আহমেদ,বানারীপাড়া :: বানারীপাড়ায় ঐতিহ্যবাহী গাভা হাইস্কুলের ১২১তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার(৯ মার্চ) সকাল ১০টায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তুতা করেন বরিশাল-০২(উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ মো. শাহে আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

তিনি মুজিববর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সবাইকে আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিনী আতিয়া আলম মিলি, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. মহসিন, ওসি(তদন্ত) মো. জাফর আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বানারীপাড়া সদর ইউপি চেয়ারম্যান অা. জলিল ঘরামী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ টি এম মোস্তফা সরদার, বানারীপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ইলিয়াস শেখ, প্রভাষক মামুন আহমেদ, সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত শুভ, ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন রায় সুমন, যুবলীগ নেতা মশিউর রহমান সুমন, পৌর ছাত্রলীগের সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুলের ক্রীড়া শিক্ষক ও বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি কে. এম. শফিকুল আলম জুয়েল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯