বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আমীর খসরুর জামিন ৪ মামলায়

আমীর খসরুর জামিন ৪ মামলায়

আমীর খসরুর জামিন ৪ মামলায়
আমীর খসরুর জামিন ৪ মামলায়

অনুসন্ধান২৪>> রাজধানীর রমনা ও পল্টন মডেল থানায় করা নাশকতার পৃথক চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন বৃহস্পতিবার শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। এ নিয়ে ১০ মামলার মধ্যে দুই দফায় ছয় মামলায় জামিন পেলেন তিনি।

এদিন দুপুরে আমীর খসরুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে হাজতখানা থেকে তাকে এজলাসে নেওয়া হয়।

আমীর খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, পৃথক দুই থানায় আট মামলার মধ্যে চার মামলায় জামিন পেয়েছেন আমীর খসরু। তবে অন্য চার মামলায় নথি না থাকায় শুনানি হয়নি। আশা করি, সংশ্লিষ্ট আদালতে মামলার নথি এলে জামিন শুনানি রোববার অনুষ্ঠিত হবে এবং তিনি জামিন পাবেন।

গত ২৮ অক্টোবরের ঘটনায় তার বিরুদ্ধে রমনা ও পল্টন মডেল থানায় পৃথক ১০ মামলা হয়। এর মধ্যে তিনি পল্টন মডেল থানার পৃথক দুই মামলায় জামিন পেয়েছিলেন। গত ২ নভেম্বর রাতে গুলশানের বাসা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯