মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২৩

থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২৩

অনুসন্ধান ডেস্ক:: থাইল্যান্ডের সুফান বুরি প্রদেশের সালা খাও শহরে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে ২৩ জন নিহত হয়েছেন। বুধবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীদের সরবরাহ করা ছবিতে দেখা যায়, বিস্ফোরণস্থলের আশপাশে ধাতব আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। খবর আল-জাজিরার

থাইল্যান্ডের এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল (ইওডি) গ্রুপের উদ্ধৃতি দিয়ে সুফান বুরি প্রদেশের গভর্নর নাট্টাপাত সুয়ারপ্রতিপ বলেন, আমরা ইওডির মাধ্যমে জানতে পেরেছি, সেখানে ২৩ জন মারা গেছে। নাট্টাপাত বলেন, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

তিনি জানান, কারখানাটি বৈধ লাইসেন্স নিয়ে পরিচালিত হচ্ছিল। পুলিশ কর্মকর্তারা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়নি। এ বিষয়ে পুলিশের লেফটেনেন্ট জেনারেল নাইয়াওয়াত ফাদেমচিড বার্তাসংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণের বিষয়টি সুইজারল্যান্ড সফরে থাকা প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিনকে জানানো হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, সরকারিভাবে এখনও মৃতের সংখ্যা নিরূপণ করা যায়নি, তবে কমপক্ষে ২০ জন মারা গেছে। ওই কর্মকর্তা আরও জানান, আশপাশের এলাকায় প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং মরদেহ শনাক্তের কাজ চলছে। তিনি বলেন, ‘কারখানাটিতে ২০ থেকে ৩০ জন কর্মী কাজ করতেন।’

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিন এক অনলাইন বার্তায় বিস্ফোরণে নিহত লোকজনের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি বিস্ফোরণের কারণ তদন্ত করার জন্যও নির্দেশ দিয়েছেন।

থাইল্যান্ডে আতশবাজি কারখানায় বিস্ফোরণে হতাহতের ঘটনা মোটেও বিরল নয়। গত বছরও দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশের সুনগাই কোলোক শহরে একটি কারখানায় বিস্ফোরণে ১০ জন মারা গিয়েছিল। এ ছাড়া গত বছর উত্তরাঞ্চলীয় চিয়াং মাই শহরের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১১ জন আহত হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থার অপ্রতুলতার কারণেই মূলত এসব দুর্ঘটনা ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯