মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তানজানিয়ায় সোনার খনি ধসে নিহত ২২

তানজানিয়ায় সোনার খনি ধসে নিহত ২২

অনুসন্ধান ডেস্ক:: তানজানিয়ার উত্তরাঞ্চলে সোনার খনি ধসে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আফ্রিকার দেশটির সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার বিবিসি, আলজাজিরা ও ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দেশটির সিমিউ অঞ্চলের বারিয়াদি জেলার নালিতা খনিতে এই দুর্ঘটনা ঘটেছে। হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসসান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, নিহত ভাই-বানোর জীবিকার তাগিদে সেখানে গিয়েছিলেন। তারা তাদের পরিবার ও দেশের জন্য অবদান রাখছিলেন। আমি তাদের মৃত্যুতে শোকাহত। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিধিনিষেধ থাকা সত্ত্বেও একদল মানুষ সেখানে খনন শুরু করলে ভূমিধস ও প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির বারিয়াদি জেলা প্রশাসক সাইমন সিমালেঙ্গা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রশাসনের অনুমতি ছাড়াই ২৪ থেকে ৩৮ বছর বয়সি একদল যুবক একটি অনিরাপদ জায়গা খনন করছিলেন। তিনি জানান, প্রাথমিকভাবে তাদের বলা হয়েছিল ১৯ থেকে ২০ জন মানুষ খনিতে আটকা পড়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ২২ জনের মরদেহ উদ্ধার করতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯